Skip to main content
Search Section
  • English Word bankrupt Bengali definition [ব্যাঙ্‌ক্রাপ্‌ট্‌] (noun) (আইন সম্বন্ধীয়) আদালত কর্তৃক ঋণ পরিশোধে অসমর্থ বলে ঘোষিত ব্যক্তি, যার বিষয়সম্পত্তি তার পাওনাদারদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়; দেউলিয়া। □(adjective) (১) দেউলিয়া; হৃতসর্বস্ব। go bankrupt দেউলিয়া হওয়া; সর্বস্বান্ত হওয়া। (২) bankrupt in/of -হীন; শূন্য। □(verb transitive) দেউলিয়া করা। bankruptcy [ব্যাঙক্রাপ্‌সি] [Uncountable noun] দেউলিয়াত্ব; [Countable noun] (plural bankruptcies) দেউলিয়াত্বের ঘটনা: reported three bankruptcies this week.

Nearby Words | অনুরূপ শব্দসমূহ

  • English Word bank 1 Bengali definition [ব্যাঙ্‌ক্‌] [Countable noun] ১ (নদী বা খালের) তীর; তট; কূল; কিনার।
    (২) ঢালু জমি বা মাটি, যা অনেক সময় সীমানা বা বিভাজন রচনা করে; ঢাল: low banks of earth between rice fields. (৩)(অপিচ sand bank) সমুদ্রগর্ভের অংশবিশেষ, যা পারিপার্শ্বিক ভূমি থেকে উচ্চতর এবং যেখানে ভাটার সময়ে ছাড়া জাহাজ চলাচলের জন্য পর্যাপ্ত পানি থাকে; গাধভূমি; মগ্নচড়া: (খনি) ভূগর্ভের যে স্তরে কয়লা কাটা হচ্ছে; কয়লাপীঠ। (৪) বিশেষত বায়ুপ্রবাহের দ্বারা গঠিত, সমতল চূড়াবিশিষ্ট মেঘপুঞ্জ বা তুষারস্তূপ। (৫) মোড় ফেরার সময়ে ঝুঁকি কমাতে রাস্তার ঢাল, যাতে গাড়ি না উলটায়।
  • English Word bank 2 Bengali definition [ব্যাঙ্‌ক্‌] (verb transitive), (verb intransitive) (১) bank up (ক) স্তূপীকৃত বা রাশীকৃত হওয়া: The clouds have banked up.
    (খ) (নদী ইত্যাদির) জল বাঁধ দিয়ে আটকানো; বেড়ি দেওয়া। (গ) (উনুন বা অগ্নিকুন্ডে আগুন যাতে অনেকক্ষণ ধরে জ্বলে সেজন্য) কয়লার গুঁড়া ইত্যাদি স্তূপীকৃত করা। (২) (মোটরগাড়ি বা উড়োজাহাজ সম্বন্ধে) বিশেষত মোড় ফেরার সময়ে কাত হয়ে চলা।
  • English Word bank 3 Bengali definition [ব্যাঙ্‌ক্‌] (noun) (১) ব্যাংক।
    the B‍ank ইংল্যান্ডের সরকারি ব্যাংক; have money in the bank, ব্যাংকে সঞ্চয় থাকা; bank clerk ব্যাংকের কেরানি। bank-bill (noun) যে প্রতিজ্ঞাপত্রবলে এক ব্যাংক অন্য ব্যাংকের কাছ থেকে অর্থ আদায় করে; ব্যাংকের প্রতিজ্ঞাপত্র বা হুন্ডি; ব্যাংকবিল। bank-book (noun) (অপিচ passbook) গ্রাহকের ব্যাংকের হিসাবের বিবরণসংবলিত পুস্তক; ব্যাংক বই। bank card (noun) (একটা নির্দিষ্ট অঙ্ক পর্যন্ত) গ্রাহকের চেক পরিশোধের নিশ্চয়তাসংবলিত (কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত) কার্ড; ব্যাংক কার্ড। bank draft = bank bill. bank holiday (noun) (সাপ্তাহিক ছুটির দিন বাদে) যেসব দিন রাষ্ট্রীয় বিধানবলে ব্যাংকসমূহ বন্ধ থাকে; ব্যাংকের ছুটি। bank note (noun) ব্যাংক কর্তৃক প্রবর্তিত কাগজের টাকা; ব্যাংকনোট। bank-rate (noun) হুন্ডি, বিল ইত্যাদি আদায়ের জন্য সরকারি ব্যাংক কর্তৃক গৃহীত বাটার হার। bankroll (noun) টাকার তাড়া। merchant bank (noun) বাণিজ্য বা শিল্পপ্রতিষ্ঠানে অর্থের জোগান দেওয়া যে ব্যাংকের বিশেষত্ব; বাণিজ্য ব্যাংক। (২) জুয়ার টেবিলের অধিকারীর হস্তগত অর্থ, যা থেকে সে বিজেতার প্রাপ্য পরিশোধ করে; পুঞ্জি। (৩) সংরক্ষিত সঞ্চয়; সংরক্ষণস্থল; ভাণ্ডার। blood bank (noun) রক্তভাণ্ডার।
  • English Word bank 4 Bengali definition [ব্যাঙ্‌ক্‌] (verb transitive), (verb intransitive) (১) ব্যাংকে (গচ্ছিত) রাখা।
    (২) bank (with) ব্যাংকে টাকা রাখা: Do you bank with the People’s Bank? (৩) bank on/upon ভরসা করা: He is banking on his father’s assistance. banker (noun) কোনো ব্যাংকের মালিক, অংশী, অধ্যক্ষ বা পরিচালক; ব্যাংক ব্যবসায়ী; (জুয়াখেলা) পুঁজিরক্ষক। banker’s card, দ্রষ্টব্য bank 3 (১) ভুক্তিতে bank card. banker’s order = standing order. দ্রষ্টব্য standing (১)। banking (noun) ব্যাংক-ব্যাবসা: banking hours, ব্যাংকের লেনদেনের সময় (যেমন সকাল ১০টা থেকে বিকাল ৪টা)
  • English Word bank 5 Bengali definition [ব্যাঙ্‌ক্‌] (noun) (১) (চাবি, সুইচ) সারি; পঙ্‌ক্তি: a three-bank typewriter.
    (২) (প্রাচীন গ্রিক ও রোমকদের রণতরিতে দাঁড়িদের) আসনপঙ্‌ক্তি। (৩) ইনজিনে সিলিন্ডারের সারি।

More about the word "bankrupt" | শব্দটির আরো অর্থ এবং বাক্যের সাথে এর ব্যবহার

  • adjudicate (কাউকে) ঘোষণা করা: adjudicate somebody bankrupt, দেউলিয়া বলে ঘোষণা করা।
  • go bankrupt দেউলিয়া হওয়া; সর্বস্বান্ত হওয়া।
  • go public (ব্যবসাপ্রতিষ্ঠান সম্বন্ধে) জনসাধারণের ক্রয়ের জন্য শেয়ার বাজারে ছাড়া: After its bankruptcy, the company went public.
  • be on the verge of; bring (somebody) to the verge of অতি সন্নিকটে/কিনারায়/উপান্তে পৌঁছা/নিয়ে আসা: The company is on the verge of bankruptcy.
  • in dire straits ভয়াবহ/মারাত্মক অবস্থা: The firm is in dire straits and may go bankrupt.