Skip to main content
Search Section
  • English Word pop 1 Bengali definition [পপ্‌] (১) ফট শব্দ; পট শব্দ; ফুত্কার: the pop of a cork. (২) [Uncountable noun] (অপশব্দ) বোতলভরা গ্যাসযুক্ত পানীয়: ginger pop; a bottle of pop. (৩) (অপশব্দ) in pop বন্ধক দেওয়া (adverb) ফট করে: Did you hear the cork go pop?
  • English Word pop 2 Bengali definition [পপ্‌] (noun) poppa-এর America(n) সংক্ষেপ
  • English Word pop 3 Bengali definition [পপ্] (adjective) (popular- এর কথ্যসংক্ষেপ) জনপ্রিয়; লোকপ্রিয়; লোকগ্রাহ্য: pop music; pop singers; pop groups, যাদের রেকর্ড বহুসংখ্যায় বিক্রি হয় এবং যারা বেতার, টিভি ও নৃত্যশালায় সর্বাধিক জনপ্রিয়। pop art কমিক চিত্রপরম্পরা; বাণিজ্যিক প্রযুক্তি ইত্যাদি ব্যবহার করে প্রাত্যহিক জীবনের চালচিত্র অঙ্কন; গণচিত্রশিল্প। pop concert গণসংগীতের অনুষ্ঠান। pop festival জনপ্রিয় গায়ক ও বাদকদের গানবাজনা শোনার জন্য সাধারণত ঘরের বাইরে মানুষের সমাবেশ; গণসংগীতোৎসব। (noun) [Uncountable noun] (কথ্য) গণসংগীত; গণচিত্রকলা ইত্যাদি; [Countable noun] জনপ্রিয় গান: top of the pops, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে সব রেকর্ড ইত্যাদি (বিক্রয়সংখ্যার বিচারে) সর্বাধিক জনপ্রিয়।
  • English Word pop 4 Bengali definition [পপ্‌] (verb transitive), (verb intransitive) (popped, popping, pops) (১) ফট (শব্দ) করা বা করানো: The cork popped. pop the question (অপশব্দ) বিয়ের প্রস্তাব দেওয়া। pop-eyed (adjective) ফোলা চোখ; বিস্ফারিত দৃষ্টি। pop-gun (noun) শিশুদের খেলনা বন্দুক, যাতে গুলির বদলে একটি ছিপি থাকে। (২) (adverbial particle ও preps-সহ প্রয়োগ) pop across to নিচে pop over দ্রষ্টব্য . pop in/pop out (of) চকিতেযাওয়া/আসা/ঢোকানো (অতিদ্রুত বা অপ্রত্যাশিত গতি বা তৎপরতা প্রকাশ করে); চট করে/হুট করে যাওয়া/আসা ইত্যাদি: I shall pop in and see you sometime. When she heard the news her eyes almost popped out in surprise (ঠিকরে বেরিয়ে এসেছিল)। pop something into something চট করে রেখে দেওয়া: I popped the cigarette-case into the drawer, as I heard my brother’s voice. pop off (ক) চলে যাওয়া। (খ) (অপশব্দ) পটল তোলা। pop over/across to চট করে ঘুরে আসা: I just popped over/across to the baker’s. (৩) (অপশব্দ) গুলিছোড়া; বন্দুকদাগা: Don’t pop away at the doves. (৪) (অপশব্দ) বন্ধক রাখা/দেওয়া: to pop one’s watch. (৫) (America(n)) (ভুট্টা) ভাজাpopcorn (noun) ভুট্টার খই।
  • English Word Pope Bengali definition [পোপ্‌] (noun) (প্রায়ই the Pope) রোমান ক্যাথলিক গির্জা-সংগঠনের প্রধানরূপে রোমের বিশপ; পোপ; মহাধর্মাধিপতিPopery [পোপারি] (noun) [Uncountable noun] (বৈরী প্রয়োগ) রোমান ক্যাথলিক সম্প্রদায়; পোপতন্ত্র। popish [পোপিশ্‌] (adjective) (বৈরী প্রয়োগ) পোপতান্ত্রিক। Popely (adverb) পোপতন্ত্রানুযায়ী।
  • English Word popinjay Bengali definition [পপিন্‌জেই] (noun) খোশপোশাকি; ফুলবাবু; লবেদার লোক
  • English Word poplar Bengali definition [পপ্‌লা(র্‌)] (noun) [Countable noun] ঝাউজাতীয় দীর্ঘ, ঋজু, দ্রুতবর্ধিষ্ণু বৃক্ষবিশেষ
  • English Word poplin Bengali definition [পপ্‌লিন্‌] (noun) [Uncountable noun] (প্রাচীন প্রয়োগ) রেশম ও পশমের শিরাযুক্ত বস্ত্রবিশেষ; (সাধারণত) শার্ট ইত্যাদির জন্য মজবুত; উজ্জ্বল কার্পাসবস্ত্রবিশেষ; পপলিন।
  • English Word poppa Bengali definition [পপা] (noun) (America(n)= papa.
  • English Word poppet Bengali definition [পপিট্] (noun) (British/Britain) (সাধারণত শিশুদের জন্য) আদরসূচক শব্দ; সোনামণি; লক্ষ্মীসোনা; my dear little poppet.
  • English Word poppy Bengali definition [পপি] (noun) (plural poppies) কয়েক ধরনের বুনো ও আবাদি উদ্ভিদ, যাতে বড় বড়, বিশেষত লাল ফুল ফোটে। এতে দুধের মতো একরকম রস থাকে; পোস্ত; আফিম গাছ; opium poppy, যে পোস্ত থেকে আফিম উৎপন্ন হয়; আফিম চারা। poppy-head (noun) ঢেঁড়ি; পোস্তফল। poppy-seed (noun) পোস্তদানা।
  • English Word poppy-cock Bengali definition [পপিকক্] (noun) [Uncountable noun] (অপশব্দ) আগড়ম-বাগড়ম
  • English Word populace Bengali definition [পপিউলাস্] (noun) (আনুষ্ঠানিক) সাধারণ মানুষ; লোকসাধারণ
  • English Word popular Bengali definition [পপিউলা(র্‌)] (adjective) (১) জনসাধারণ সম্বন্ধীয় বা জনসাধারণের জন্য; লৌকিক; লোকপ্রিয়; লোকগ্রাহ্য: popular government, লোকসম্মত সরকার (অধিকাংশ প্রাপ্তবয়স্ক নাগরিকের দ্বারা নির্বাচিত)। popular front (রাষ্ট্রনীতিতে) প্রতিক্রিয়াশীলতা ও ফ্যাসিজম বিরোধী দলসমূহের জোট; সার্বলৌকিক ঐক্যজোট। (২) লোক সাধারণের রুচি, প্রয়োজন, শিক্ষার মান ইত্যাদির উপযোগী; লোকরঞ্জক; লোকগ্রাহ্য; সর্বলোকগ্রাহ্য: popular science; meals at popular prices, সুলভমূল্যে খাবার। (৩) জনপ্রিয়; লোকপ্রিয়: a popular hero; popular film stars. দ্রষ্টব্য pop 2 popularly (adverb) লোকগ্রাহ্যরূপে ইত্যাদি
  • English Word popularity Bengali definition [পপিউলারাটি] (noun) [Uncountable noun] জনপ্রিয়তা; লোকপ্রিয়তা; লোকগ্রাহ্যতা; লোকপ্রীতি: win popularity.