Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word হার্দ, হার্দ্য Bengali definition [হার্‌দো] (বিশেষ্য) প্রণয়; প্রীতি; হৃদ্যতা; স্নেহ। ¨ (বিশেষণ) ১ হৃদ্‌গত; আন্তরিক; অন্তরজাত (তখন কোনও রকম হার্দ্য বাদানুবাদে জড়িয়ে-সুধীন্দ্রনাথ দত্ত)। ২ মনোজ্ঞ; মনোহর। {(তৎসম বা সংস্কৃত) হৃদয়>হৃদ্‌+অ(অণ্‌),য}
  • Bengali Word হার্দিক Bengali definition [হার্‌দিক্‌] (বিশেষণ) ১ আন্তরিক; হৃদয়জাত; হৃদ্‌গত (ইতিমধ্যেই আবদুর রহমানের সঙ্গে আমার রীতিমত হার্দিক সম্পর্ক স্থাপিত হয়ে গিয়েছে-সৈয়দ মুজতবা আলী)। ২ হৃদয় সম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত) হার্দ+ইক(ঠক্‌)}
  • Bengali Word হার্দী (-দিন্‌) Bengali definition [হার্‌দি] (বিশেষণ) স্নেহযুক্ত; সহৃদয়; স্নেহবান। {(তৎসম বা সংস্কৃত) হার্দ+ইন(ইনি)}
  • Bengali Word হার্দ্য Bengali definition হার্দ
  • Bengali Word অসৌহার্দ , অসৌহৃদ্য Bengali definition [অশোউহার্‌দো, অশোউহৃদ্‌দো/অশোউরিদ্‌দো] (বিশেষ্য) বন্ধুত্বের অভাব; প্রীতির অভাব। {(তৎসম বা সংস্কৃত) অ+সৌহার্দ, সৌহৃদ্য; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word সৌহার্দ, সৌহার্দ্য, সৌহৃদ, সৌহৃদ্য Bengali definition [শৌউহারদো, শৌউহারদো, শৌউহৃদ্‌দো, শৌউহৃদ্‌দো] (বিশেষ্য) ১ বন্ধুত্ব; সখ্য; দোস্তি (তোমাদিগের সৌহৃদ্য অতি রমণীয় হইয়াছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ মহব্বত; প্রেম; ভালোবাসা; সম্প্রীতি (চিরঞ্জীবের সহিত এই স্ত্রীলোকের বিলক্ষণ সৌহৃদ্য ছিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ সুজনতা বোধ; সৌজন্য। {(তৎসম বা সংস্কৃত) সুহৃদ্‌+অ(অণ্‌), য(ষ্যঞ্‌)}
Closing this window will clear all results and return you back to the search section