- Bengali Word সাধারণ Bengali definition [শাধারোন্] (বিশেষণ) ১ বৈচিত্র্যহীন; গতানুগতিক (সাধারণ পোশাক)। ২ সর্বজনীন; সকলের যাতে সমান অধিকার (সাধারণ পাঠাগার)। ৩ প্রতিষ্ঠান প্রভৃতির সকল সদস্যের (সাধারণ সভা)। ৪ আটপৌরে (সাধারণ কাপড়)। ৫ তুচ্ছ; নগণ্য (সাধারণ ছাত্র)। ৬ গুরুত্বহীন (সাধারণ কথা)। □ (বিশেষ্য) উক্ত সমস্ত নরনারী (সাধারণের জন্য)। সাধারণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। সাধারণত্ব বি। সাধারণত, সাধারণতঃ (অব্যয়) প্রায়শ; সচরাচর (সাধারণত তিনি নিরামিষ খান)। সাধারণতন্ত্র (বিশেষ্য) জনসাধারণের ইচ্ছা অনুসারে তাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে পরিচালিত রাষ্ট্র শাসনব্যবস্থা বা এ ব্যবস্থাযুক্ত রাষ্ট্র; Republic। সাধারণ্য (বিশেষ্য) ১ বৈচিত্র্য হীনতা (বেদনার বৈশিষ্ট্য আর ভাবনার সাধাররেণ্য প্রায় সমান অনুপাতে বিদ্যমান-সুদা)। ২ সাধারণের ধর্ম। ৩ জনসাধারণের নিকট বা সম্মুখে (সাধারণ্যে পেশ করা)। {(তৎসম বা সংস্কৃত) স+আধারণ}
- Bengali Word অসাধারণ Bengali definition [অশাধারোন্] (বিশেষণ) ১ সাধারণে দেখা যায় না এমন। ২ সচরাচর দুর্লভ। ৩ অসামান্য; সমান দেখা যায় না এমন। ৪ বিশিষ্ট। ৫ অনন্যসাধারণ।অসাধারণত্ব, অসাধারণতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সাধারণ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word ধর্ষণ, -ধর্ষ (-ধর্ষ সাধারণত অন্য শব্দের সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হয়, যথা-দুর্ধর্ষ) Bengali definition [ধর্শোন্, ধর্শো] (বিশেষ্য) ১ পীড়ন; অত্যাচার; নির্যাতন (প্রজা-ধর্ষণ)। ২ বলাৎকার; বলপূর্বক গ্রহণ (নারীধর্ষণ)। ৩ দলন; পরাজিতকরণ (দুর্ধর্ষ)। ধর্ষণী (বিশেষ্য) অসতী নারী। ধর্ষণীয় (বিশেষণ) ধর্ষণযোগ্য; ধর্ষণসাধ্য; নির্যাতন বা দলন করতে পারা যায় এমন। ধর্ষিত (বিশেষণ) ১ উৎপীড়িত; অত্যাচারিত। ২ পরাভূত; পরাজিত। ৩ অপমানিত; তিরস্কৃত। ৪ ধর্ষণ বা বলাৎকার করা হয়েছে এমন। ধর্ষিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) বলাৎকৃতা; বলপূর্বক (কোনো নারীর) সতীত্ব নষ্ট করা হয়েছে এমন। □ (বিশেষণ) উৎপীড়িতা। {(তৎসম বা সংস্কৃত) √ধৃষ্+অন(ল্যুট্), অ(ঘঞ্)}
Closing this window will clear all results and return you back to the search section