- Bengali Word সফেদ Bengali definition [শফেদ্/সফেদ্] (বিশেষ্য) সাদা; শ্বেতবর্ণ (লাল নীল সিয়া সফেদ চার ফুল দুনিয়ার মাঝারে-মুহম্মদ মনসুরউদ্দীন)। সফেদি (বিশেষ্য) শুভ্রতা; ডিমের সাদা অংশ (সুরকীব লালী; চুনের সফেদি; মাকড়সার জাল-মীর মশাররফ হোসেন)। {(ফারসি) সফেদ}
- Bengali Word সফেদা Bengali definition [শফেদা] (বিশেষ্য) চাউলের গুঁড়া; গুঁড়া চাল। ২ সাদা রং। ৩ ফলবিশেষ (সফেদা ফল)। ৪ সিসাবিশেষ; white lead; সিসা থেকে তৈরি সাদা রং। {(ফারসি) সফেদী}
- Bengali Word সফেদি Bengali definition [শফেদি/সফেদা] (বিশেষ্য) শ্বেতত্ব; ডিমের সাদা অংশ; অণ্ডলালা। {(ফারসি) সফেদী}
- Bengali Word সুফেদ, সফেদ Bengali definition [সুফেদ্, সফেদ্] (বিশেষ্য) সাদা; শ্বেত (সুফেদ তরুর সবুজ তুলি মায়া কাজল ভরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) সফেদ}
Closing this window will clear all results and return you back to the search section