- Bengali Word শুক্ল Bengali definition [শুক্ক্লো] (বিশেষ্য) ১ শ্বেত বর্ণ; শুভ্র বর্ণ। ২ রৌপ্য। ৩ চক্ষুপীড়া। ৪ নবনীত; ননি। □ (বিশেষণ) ১ শুদ্ধ; পবিত্র; অকলঙ্ক। ২ শ্বেতবর্ণযুক্ত; ধবল; সিত। শুক্লা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) শ্বেতবর্ণা। □ (বিশেষ্য) হিন্দুমতে বাগ্দেবী সরস্বতী। শুক্লকর্মা (বিশেষণ) ১ শুভ্রকীর্তি। ২ নির্মল চরিত্র। শুক্লতা, শুক্লত্ব বি। শুক্লপক্ষ (বিশেষ্য) পূর্ণিমা তিথিতে যে পক্ষের অবসান হয়। শুক্লবস্ত্র (বিশেষ্য) ১ সাদা কাপড়। ২ পাড়হীন কাপড়। শুক্লমণ্ডল (বিশেষ্য) চোখের সাদা অংশ। শুক্লাম্বর (বিশেষ্য) সাদা কাপড়। □ (বিশেষণ) শ্বেতবস্ত্র পরিহিত। শুক্লাম্বরা, শুক্লাম্বরী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) শ্বেতবস্ত্র পরিহিতা (নবশুক্লাম্বরী জ্যোতিঃস্নাত মূর্তিমতী ঊষা-রবীন্দ্রনাথ ঠাকুর)। শুক্লিমা (বিশেষ্য) শুক্লত্ব; শ্বেতত্ব। {(তৎসম বা সংস্কৃত) শুক্র>শুক্ল}
Closing this window will clear all results and return you back to the search section