Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word বাটা ১, বাঁটা Bengali definition [বাটা, বাঁটা] (বিশেষণ) পেষণকৃত; পিষ্ট (ডাল বাটা; হলুদ বাটা)। □ (ক্রিয়া) পেষণ করা। {(তৎসম বা সংস্কৃত) (উদ্‌) বর্তন>(প্রাকৃত) (উব্‌) বট্টন>বট্ট>বাট+আ; (তুলনীয়) (হিন্দি) বাট্‌না}
  • Bengali Word বাটা ২ Bengali definition [বাটা] (বিশেষ্য) ১ এক প্রকার থালা; পানের থালা; তাম্বুল করঙ্ক (কেহ এ তাম্বুল জোগাএ সুবর্ণ বাটা ভরি-শেখ ফয়জুল্লাহ)। ২ জামাইষ্ঠীতে জামাতাকে দেয় থালাপূর্ণ খাদ্য। {(তৎসম বা সংস্কৃত) (উদ্‌) বর্তন>প্রা (উব্‌) বট্টন>বট্ট>বাট+আ}
  • Bengali Word বাটা ৩ Bengali definition [বাটা] (বিশেষ্য) একজাতীয় সাদা ছোট মাছ (বাটা মাছ ভাজে যেই তেলে-জীবনানন্দ দাশ)। {আঞ্চলিক}
  • Bengali Word বাটা ৪, বাট্টা Bengali definition [বাটা, বাট্‌টা] (বিশেষ্য) ক্রয় বিক্রয়ের সময়ে প্রকৃত মূল্য থেকে যা বাদ যায়; commission; discount। বাটা লাগা (ক্রিয়া) ভাটা লাগা; হানি হওয়া (কাণ্ড-কারখানার ফলে বাট্টা লেগে গেল তৈমুরিক খান্দানী মর্যাদায়-জগলুল হায়দার আফরিক)। {(তুলনীয়) (হিন্দি) বট্টা}
  • Bengali Word বাটালি, বাটালী Bengali definition [বাটালি] (বিশেষ্য) কাঠ চাঁচবার অস্ত্রবিশেষ (তার প্রতি অক্ষর বাটালি দিয়ে খোদা-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) √বট্‌+অ(ঘঞ্‌)=বাট+(বাংলা) আলি, আলী; (হিন্দি) বট্টালী}
  • Bengali Word আবাটা Bengali definition [আবাটা] (বিশেষণ) বাটা বা পেষা হয়নি এমন। { (বাংলা) আ(নঞ্) + Öবাট্+আ; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
Closing this window will clear all results and return you back to the search section