Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word বর্ষ, বরষ্‌ Bengali definition [বর্‌শো, বরোশ্‌] (বিশেষ্য) ১ বৎসর; বছর। বর্ষণ; বারিপাত; বৃষ্টি। ৩ পুরোণোক্ত জম্বু দ্বীপ বা এশিয়ার ভারত, কুরু, রম্যক, হিরণ্মায়, কেতুমান, হরি, ইলাবৃত, কিম্পুরুষ, ভদ্রার্থ নামক নয়টি ভূভাগ। বর্ষাকাল (বিশেষ্য) এক বৎসর। বর্ষজীবী (বিশেষ্য) যে উদ্ভিদ মাত্র এক বছর জীবিত থাকে। □ (বিশেষণ) মাত্র এক বছর জীবিত থাকে এমন। বর্ষপর্বত (বিশেষ্য) পরাণোক্ত এশিয়ার মেরু, হিমবান, হেমকূট, শ্বেত, নীল, নিষধ, মৃঙ্গবান নামক সপ্ত পর্বত। বর্ষবরণ (বিশেষ্য) নববর্ষের আগমনে মঙ্গলাচরণ; নতুন বছরকে অভ্যর্থনা বা আবাহন। বর্ষভোগ্য (বিশেষণ) এক বৎসর মেয়াদে ভোগ করা যায় এমন। {(তৎসম বা সংস্কৃত) √বৃষ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word বর্ষণ, বরষণ, বরষন, বরিষণ Bengali definition [বর্‌শোন্‌, বর্‌শোন, বর্‌শোন, বোরিশন্‌] (বিশেষ্য) ১ বৃষ্টিপাত (বর্ষণ-হর্ষ ভরা ধরনীর-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বৃষ্টি (আজি বর্ষণ-মুখরিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ উপর থেকে ছড়ানো; ধারার আকারে নিচে ফেলা। ৪ প্রচুর নিক্ষেপ বা দান (তোমার কাব্যের পরে করি বরিষণ-রবীন্দ্রনাথ ঠাকুর)। বর্ষস্নাত (বিশেষণ) বৃষ্টিসিক্ত বা ভেজা (বর্ষণস্নাত বিকেল)। {(তৎসম বা সংস্কৃত) √বৃষ+অন(ল্যুট্‌)=বর্ষণ>(স্বরাগমে) বরষণ, বরষন, বরিষণ্‌}
  • Bengali Word বর্ষা, বরষা Bengali definition [বর্‌শা, বরোশা] (বিশেষ্য) ১ বৃষ্টিপাতের কাল; যে ঋতুতে প্রচুর বৃষ্টি হয়। ২ বৃষ্টিপাত (বর্ষার জন্যে কোথাও যেতে পারছি না)। □ (ক্রিয়া) বর্ষণ করা। বর্ষাকাল (বিশেষ্য) বর্ষাঋতু; আষাঢ় ও শ্রাবণ মাস। বর্ষাতি (বিশেষ্য) ১ বৃষ্টির পানি থেকে দেহ রক্ষার জন্য আলখাল্লা জাতীয় বড় জামা বা কোটবিশেষ; water-proof coat। ২ ছাতা। □ (বিশেষণ) বর্ষাকালে জাত (বর্ষাতি ফুল)। বর্ষানো (ক্রিয়া) ১ বর্ষণ করা। ২ বর্ষণ করানো (যত গর্জায় তত বর্ষায় না)। বর্ষাপ্লাবিত (বিশেষণ) বৃষ্টি বা বর্ষার পানিতে মগ্ন। বর্ষাবাদল (বিশেষ্য) বৃষ্টি ও বাদল। বর্ষা-বিধৌত (বিশেষণ) বৃষ্টিধোয়া (বর্ষাবিধৌত বনরাজির মত শ্যামল-শেখ ফজলল করিম)। বর্ষাস্নাত (বিশেষ্য) বর্ষা বা বৃষ্টির পানিবিধৌত। বর্ষিত (বিশেষণ) বৃষ্টিরূপে বা অজস্র ধারায় পতিত। {(তৎসম বা সংস্কৃত) √বৃষ্‌+অ(অচ্‌)+আ(টাপ্‌); বর্ষা>স্বরাগমে বরষা}
  • Bengali Word বর্ষিষ্ঠ Bengali definition [বোর্‌শিশ্‌টো] (বিশেষণ) ১ অতিবৃদ্ধ। ২ সকলের জ্যেষ্ঠ। {(তৎসম বা সংস্কৃত) বৃদ্ধ+ইষ্ঠ(ইষ্ঠন্‌)}
  • Bengali Word বর্ষীয়ান Bengali definition [বোর্‌শিয়ান্‌] (বিশেষণ) ১ অতিশয় বৃদ্ধ। ২ বৃদ্ধতর; অপেক্ষাকৃত বৃদ্ধ। ৩ সকলের জ্যেষ্ঠ। বর্ষীয়সী (স্ত্রীলিঙ্গ) (এইরূপে উভয়ে সেই বর্ষীয়ীর সদনে আবাস গ্রহণ করিলেন-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √বৃদ্ধ+ইয়স্‌(ইয়সুন্‌)}
  • Bengali Word বর্ষুক Bengali definition [বোর্‌শুক্‌] (বিশেষণ) বর্ষণকারী। {(তৎসম বা সংস্কৃত) বর্ষ+উক্ত (উকঞ্‌)}
  • Bengali Word বর্ষোপল Bengali definition [বর্‌শোপল্‌] (বিশেষ্য) হিমশিলা; বর্ষিত শিলাখণ্ড; করকা। {(তৎসম বা সংস্কৃত) বর্ষা+উপল}
  • Bengali Word অবর্ষিত Bengali definition [অবোর্‌শিতো] (বিশেষণ) বর্ষিত হয়নি বা ঝরেনি এমন(অবর্ষিত অশ্রুধারা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+বর্ষিত; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word ত্রৈবর্ষিক, ত্রিবার্ষিক Bengali definition [ত্রোইবোরশিক্‌, ত্রিবার্ষিক] (বিশেষণ) ১ তিন বছর পর পর অনুষ্ঠিত বা জাত। ২ তিন বছর ধরে; তিন বছরব্যাপী। ৩ তিন বছর বয়স যার। {(তৎসম বা সংস্কৃত) ত্রিবর্ষ+ইক(ঠঞ্‌)}
  • Bengali Word নির্বর্ষ Bengali definition [নির্‌বর্‌শো] (বিশেষণ) বর্ষাহীন; বৃষ্টিশূন্য; খরা। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+বর্ষা}
  • Bengali Word -বর্ষী (-র্ষিন্‌) Bengali definition [বোর্‌শি] (বিশেষণ) বয়স্ক; বয়সযুক্ত (দ্বাদশবর্ষীয়)। বর্ষীয়া স্ত্রী,। {(তৎসম বা সংস্কৃত) বর্ষ+ঈয়(ছ)}
Closing this window will clear all results and return you back to the search section