Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word বন্টন Bengali definition [বনটোন্‌] (বিশেষ্য) বিভাজন; বাঁটা; অংশে ভাগ করে বিতরণ। বন্টক (বিশেষণ) বিভাজক; বন্টনকারী। (বিশেষ্য) বিভাজন; বিতরণ (ডালকুত্তাদের মাঝে করহ বন্টক-রবীন্দ্রনাথ ঠাকুর)। বন্টিত (বিশেষণ) বন্টন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) বন্ট্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word বন্টিকা Bengali definition [বোন্‌টিকা] (বিশেষ্য) বঁটি। {মুণ্ডারি বইন্‌টি>}
  • Bengali Word বন্ঠ Bengali definition [বন্‌ঠো] (বিশেষণ) ১ বেঁটে; খর্বাকার। ২ অবিবাহিতা। {(তৎসম বা সংস্কৃত) বন্ঠ}
  • Bengali Word বন Bengali definition [বন্‌, বোন্‌, সমাসবদ্ধ পদে কখনো কখনো ‘বনো’ (যেমন-বনোগোচর, বনোচর্‌)] (বিশেষ্য) অরণ্য; জঙ্গল; কানন; কুঞ্জ; গহন; বিপিন। বনকদলী (বিশেষ্য) কাঠকলা। বনকন্দ (বিশেষ্য) বুনো ওল। বনকপোত (বিশেষ্য) ঘুঘু। বনকর (বিশেষ্য) অরণ্যাদি থেকে প্রাপ্ত সরকারের রাজস্ব। বনকার্পাসী, বনকাপাসি (বিশেষ্য) বনে জাত কার্পাস। □ (বিশেষণ) বন্য কার্পাসের মতো (বন-কাপাসী হাসি কুড়াইয়া টানা দিতই তাঁতে দিন রাতি-সত্যেন্দ্রনাথ দত্ত)। বনকুক্কুট, বনমোরগ (বিশেষ্য) যে মোরগ গৃহপালিত নয় এবং বনে বিচরণ করে। বনখণ্ড (বিশেষ্য) ১ বনভূমি (বনখণ্ডে থাকে অলি কমলেত বশ-সৈয়দ আলাওল)। বনগহন (বিশেষ্য) নিবিড় ঘন বন। বনগোচর [বনোগোচর্‌] (বিশেষ্য) ১ অরণ্যচারী ব্যাধ। ২ অরণ্যবাসী; অসভ্য লোক। বনচর, বনেচর [বনোচর্‌, বনেচর্‌] (বিশেষ্য) ১ বনে বিচরণ করে যে (আমি বনচর ছিলাম, আবার বনচর হইব-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ বন্যজন্তু; ব্যাধ ইত্যাদি। বনচাঁড়াল (বিশেষ্য) গুল্মবিশেষ। বনচাষী (-রিন্‌) [বনোচারি] (বিশেষ্য) যে অরণ্যে বিচরণ করে বা বাস করে। বনজ, বনজাত (বিশেষণ) বনে জাত বা উৎপন্ন বা উদ্ভূত (বনজ সম্পদ)। বনজঙ্গল (বিশেষ্য) ঝোপঝাড়পূর্ণ স্থান। বনদেবী [বনোদেবি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বনের অধিষ্ঠাত্রী দেবী। বননিবাসিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) বনে বসবাস করে এমন (বননিবাসিনী দাসী নমে রাজপদে-মাইকেল মধুসূদন দত্ত)। বনপথ [বনোপথ্‌] (বিশেষ্য) বনের অভ্যন্তরস্থ পথ। বনপাল [বনোপাল্‌] (বিশেষ্য) বনের রক্ষক বা তত্ত্বাবধায়ক। বনফুল [বনোফুল্‌] (বিশেষ্য) বনে জাত ফুল; স্বভাবজাত ফুল। বনবরা (বিশেষ্য) বুনো শূকর (ভয়ে ধরে বনবরা, ভল্লু, হরিণ-ঘনরাম চক্রবর্তী)। বনবাদাড় (বিশেষ্য) ঝোপ-ঝাড়; ক্ষুদ্র বন ও বনসদৃশ ঝোপ। বনবাস [বনোবাশ্‌] (বিশেষ্য) ১ অরণ্যে বসবাস। ২ অরণ্যে নির্বাসন। বনবাসী [বনোবাশি] (বিশেষণ) অরণ্যে বাস করে এমন। বনবাসিনী( স্ত্রীলিঙ্গ) । বনবিড়াল (বিশেষ্য) যে বিড়াল বনে বাস করে; খাটাশ। বনবিবি (বিশেষ্য) বনদেবী। বনবিহারী [বনোবিহারি] (বিশেষণ) অরণ্যে বিচরণ করে এমন। □ (বিশেষ্য) শ্রীকৃষ্ণ। বনভূঁই [বনোভুঁই] (বিশেষ্য) বনভূমি; অলণ্য এলাকা (এসেছিলি পাখী এ বনভূঁই-কাজী নজরুল ইসলাম)। বনভোজ, বনভোজন (বিশেষ্য) চড়ুইভাতি; সঙ্ঘবদ্ধভাব বনে বা রম্যস্থানে গিয়ে রন্ধন ও প্রীতিভোজন; picnic। বনমল্লিকা [বনো-মোল্‌লিকা] (বিশেষ্য) কাঠমল্লিকা নামক লতা; পুষ্পবিশেষ। বনমানুষ (বিশেষ্য) অরণ্যচর নরাকৃতি লাঙ্গুলহীন বানরবিশেষ; গরিলা, শিল্পাঞ্জি ইত্যাদি। বনমালা [বনোমালা] (বিশেষ্য) ১ বনফুলে গাঁথা মালা (বাসি হল বনমালা-গিরিশ চন্দ্র সেন)। ২ বিবিধ কুসুমে গাঁথা আজানুলম্বিত মালা (উড়ে বনমালা বায়ুচঞ্চল-রবীন্দ্রনাথ ঠাকুর)। বনমালী [বনোমালি] (বিশেষ্য), (বিশেষণ) বনমালা ধারণকারী (বিশ্বের বনমালী আপনাতে ছিল আপনি মগন-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষ্য) শ্রীকৃষ্ণ (মধুর মুরলী পূরে বনমালী রাধা রাধা বলি গান-চণ্ডীদাস)। বনরাজি, বনরাজী (বিশেষ্য) বনানী; বনশ্রেণি। বনশোভিনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ কুসুম; পুষ্প (কেনে লো হরিলি ভূষণ লতার বনশোভিনী?-মাইকেল মধুসূদন দত্ত)। ২ বনের শোভাবর্ধকারিণী; বনের ভূষণস্বরূপিণী (হিমানীতে যথা কুসুম রতনহীন বনশোভিনী লতা-মাইকেল মধুসূদন দত্ত) বনস্থ (বিশেষ্য) ১ বনে অবস্থিত। ২ বনে জাত। ৩ বানপ্রস্থ ধর্মাবলম্বী (বনস্থ বলিতে নাহি লয় চিতে কৈলাস নামেতে ঘর-ভারতচন্দ্র রায়গুণাকর)। বনস্পতি [বনোস্‌পোতি] (বিশেষ্য) ১ যে বৃক্ষে ফুল ধরে না অথচ ফল হয়; অশ্বত্থ বট ইত্যাদি বৃক্ষ (বনস্পতি গঙ্গাজলে ছিন্নমূল ভেসে চলে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ প্রকাণ্ড গাছ; অশ্বত্থ বট প্রভৃতি। বনীকরণ (পরি.) বনে পরিণত করা; বনসৃষ্টি; বনায়ন। {(তৎসম বা সংস্কৃত) √বন্‌+অ(ঘ)}
  • Bengali Word বনতি Bengali definition [বোন্‌তি] (বিশেষ্য) মনের মিল। (তুলনীয়) বনিবনা (মনের ও মতের মিল)। {(তৎসম বা সংস্কৃত) বন+(বাংলা) তি}
  • Bengali Word বনদা Bengali definition [বন্‌দা] (বিশেষ্য) বন্ধন (দ্বিজবর গ্রন্থি বনদা করে-মানিক গাঙ্গুলী)। {(তৎসম বা সংস্কৃত) বন্ধন>}
  • Bengali Word বনবন ১ Bengali definition [বন্‌বন্‌] (অব্যয়) দ্রুত ঘূর্ণণের ভাবপ্রকাশ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word বনবন ২ Bengali definition [বন্‌বন্‌] (বিশেষ্য) কৃমি দমনকারী সুমিষ্ট ঔষধবিশেষ। {(ইংরেজি) Bonbon}
  • Bengali Word বনয়ারি, বনয়ারী Bengali definition বনোয়ারি
  • Bengali Word বনসাই Bengali definition [বন্‌সাই] (বিশেষ্য) চীনদেশে উদ্ভূত এবং জাপানে বিকশিত এক ধরনের শোভাবর্ধক উদ্ভিদ, যা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন প্রজাতির বৃক্ষকে ক্ষুদ্র আকারের মধ্যে রেখে টবে পালন করা হয়। {চী. পুংসাই; (ইংরেজি) Bonsai}
  • Bengali Word বনা Bengali definition [বনা] (বিশেষ্য) ১ মনের ও মতের মিল হওয়া (যাহাতে যাহাতে বনে-চণ্ডীদাস)। ২ পরিণত হওয়া; পরিগণিত হওয়া; সাদৃশ্য হওয়া (দণ্ড কমণ্ডলু ধরে যে হুবহু দণ্ডী বনে যায়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বন+(বাংলা) আ; (তুলনীয়) (হিন্দি) বন্‌না}
  • Bengali Word বনাত Bengali definition [বনাত্‌] (বিশেষ্য) পশমি কাপড় (শ্রীমন্তর মাথায় বনাতের ভাঁজ-করা কাল টুপী-মাহবুব-উল-আলম)। বনাতওয়ালা, বোনাতওয়ালা (বিশেষণ) রেশমি বস্ত্র পরেছে এমন (ফোটা রাঙ্গা বোনাতওয়ালা টুলো ভট্টাচার্য্য দেখলেই তক্ক কর্ত্তে যাইকালীপ্রসন্ন সিংহ)। {(হিন্দি) বনাৎ}
  • Bengali Word বনানো ১, বনান ১ Bengali definition [বনানো] (ক্রিয়া) ১ নির্মাণ করা; প্রস্তুত করা (আদমীতে বনাইয়া জীউ দেয় জারে-ভারতচন্দ্র রায়গুণাকর)। (তুলনীয়) বোনা (বয়ন)। ২ রচনা করা (বেণী বনাই চঁচার কেশে-বিদ্যাপতি)। বনায়ত (প্রাচীন বাংলা) (ক্রিয়া) বিন্যাস করে সাজিয়ে দেওয়া (সহচরী মেলি বনায়ত বেশ-বিদ্যাপতি)। বনায়ল (প্রাচীন বাংলা) (ক্রিয়া) রচনা করলো; সজ্জিত করলো (বেনী বনায়ল চাঁচর কেশে-বিদ্যাপতি)। {(তুলনীয়) (হিন্দি) বনানা}
  • Bengali Word বনানো ২, বনান ২ Bengali definition [বনানো] (ক্রিয়া) সদ্ভাব বজায় রাখা; মিল করা; মতে বা চালচলনে খাপ খাওয়ানো (বনিয়ে চলা)। {বনা+আনো}
  • Bengali Word বনানী Bengali definition [বনানি] (বিশেষ্য) বিশাল বন; মহাবন; সুবিস্তৃত অরণ্য (স্তব্ধ শরৎ দুপুরের ঘন বনানীর মধ্যে ঘুঘুর ডাক শুনিয়াছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) বন+(বাংলা) আনী, সংস্কৃত অরণ্যানী-র অনুকরণে}
  • Bengali Word বনান্ত Bengali definition [বনান্‌তো] (বিশেষ্য) বনের প্রান্তভাগ। □ (বিশেষ্য) পড়ন্ত (জানাইয়া দিল মোরে বসুধার বনান্ত বেলায়-শাহাদাত হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) বন+অন্ত; ৬ তৎপুরুষ সমাস}
  • Bengali Word বনান্তর Bengali definition [বনান্‌তর্‌] (বিশেষ্য) অন্য বন। {(তৎসম বা সংস্কৃত) বন+অন্তর; নিত্য সমাস}
  • Bengali Word বনাবনি, বনিবনাও, বনিবনাত, বনাবন্তি Bengali definition [বনাবোনি, বোনিবনাও, বোনিবনাত, বোনিবোন্‌তি] (বিশেষ্য) মনে-মতে মিলমিশ; সদ্ভাব; বনিবনা (তাদের মধ্যে বনাবনি নেই)। {বনা+অবনা+ই; বনা+বনতি}
  • Bengali Word বনাম Bengali definition [বনাম্‌] (অব্যয়) ১ বিরুদ্ধে; বিরুদ্ধ পক্ষে (মোহামেডান স্পোটিং বনাম আবাহনী দল)। ২ ওরফে; alias; নামান্তর। {(ফারসি) বনাম}
  • Bengali Word বনারস Bengali definition [বনারস্‌] (বিশেষ্য) কাশী। বনারসি, বনারসী (বিশেষণ) বনারসীতে উৎপন্ন। □ (বিশেষ্য) ‘বনারসী’ নামক উৎকৃষ্ট শাড়ি। {(তৎসম বা সংস্কৃত) বারাণসী>(বর্ণবিপর্যয়ে) বনারসী}
  • Bengali Word বনি ১ Bengali definition [বোনি](বিশেষণ) সজ্জিত (আগুনে কুসুমে বনি রাই-গোবিন্দদাস)। □ (ক্রিয়াবিশেষণ) ১ সাজ করে। ২ প্রস্তুত বা তৈরি হয়ে। {(হিন্দি) বনি}
  • Bengali Word বনি ২ Bengali definition [বোনি] (বিশেষ্য) জাতি; সম্প্রদায়; বংশ (বনি ইসরাইল, বনি আদম)। {(আরবি) বনি}
  • Bengali Word বনিক Bengali definitionবণিক
  • Bengali Word বনিজ, বণিজ Bengali definition [বোনিজ্‌] (বিশেষ্য) হাট (পুষ্পের বনিজে যেন গুঞ্জে অলিকুল-কাজী দৌলত)। বনিজার, বণিজার (বিশেষ্য) বণিক (যবে বনিজার মিলিয়া পশার বিকিকিনি করে বাটে-সৈয়দ আলাওল; চিতাওর দেশ হইতে এক বণিজার-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) বণিজ্‌>}
  • Bengali Word বনিত Bengali definition [বোনিতো] (বিশেষণ) ১ প্রার্থিত। ২ সেবিত। {(তৎসম বা সংস্কৃত) বন্‌+ইত(ইতচ্‌)}
Closing this window will clear all results and return you back to the search section