Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • অদিতি : দক্ষ প্রজাপতির কন্যা (অদিতি যদিচ বোন সতীন হায়রে এই বঞ্চিতার-সত্যেন্দ্রনাথ দত্ত)।
  • কুঁড়াজালি , কুঁড়োজালি : মাছ ধরার ছোট জাল (প্রজাপতিকে যেমন ছেলেরা কুঁড়োজালিতে ধরে-অবনীন্দ্রনাথ ঠাকুর)।
  • ঘুণ্টি : কাপড়ের বা সুতার তৈরি বোতামবিশেষ (সালমা চুমকি বসানো ঘুন্টি-কাটা প্রজাপতি হয়ে তোমার সবজি ক্ষেতে চরতে গেছে -অবনীন্দ্রনাথ ঠাকুর)।
  • চোকরি : [চোক্‌রি] (বিশেষ্য) যে প্রজাপতি কোয়া ফেটে বের হয়।
  • দক্ষ : (বিশেষ্য) হিন্দু পুরানে বর্ণিত প্রজাপতিবিশেষ যিনি সতী ও নক্ষত্ররুপিণী সপ্তবিংশ কন্যার জনক।
  • দনু : [দোনু] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) হিন্দু পুরাণে বর্ণিত দক্ষ প্রজাপতির কন্যা; কশ্যপের স্ত্রী ও দানবগণের জননী (দনু দিতি অদিতির আপন মার পেটের বোন আমি-সত্যেন্দ্রনাথ দত্ত); একটি দৈত্যের নাম।
  • ফিনফিন : [ফিন্‌ফিন্‌](অব্যয়) অতি পাতলা কাপড়; কাগজ বা অন্য বস্তুর দ্রুত স্পন্দনের ভাবসূচক (প্রজাপতির পাখার মতো ফিনফিন করতে অবাক রোদ্দুরে-শামসুদ্দীন আবুল কালাম)।
  • শুঁয়া, শুয়ো : শুঁয়াপোকা (বিশেষ্য) শুঁয়াযুক্ত কীটবিশেষ; শূককীট; প্রজাপতির প্রাথমিক রূপ।
  • শূক : অপরিণত অবস্থায় প্রজাপতি।
  • বিভ্রমণ : [বিব্‌ভ্রোমোন্‌] (বিশেষ্য) উড়ন (আমার প্রচণ্ড আকুলতা জিজীবিষু প্রজাপতির বিভ্রমণ-বিষ্ণু দে)।
  • প্রচেতা, প্রচেতাঃ : এক জাতীয় প্রজাপতি।
  • প্রজা : প্রজাপতি (বিশেষ্য) ১ এক জাতীয় বিচিত্র বর্ণের পক্ষযুক্ত ষট্‌পদী পতঙ্গ।
  • লেদাপোকা : [ল্যাদাপোকা] (বিশেষ্য) প্রজাপতি হওয়ার পূর্বে যেসব শূককীট কচি গাছ ও ধান প্রভৃতি গাছের পাতা খেয়ে ক্ষতি করে; কীটবিশেষ।
  • ব্রহ্মা : [ব্রোম্‌হা] (বিশেষ্য) হিন্দুমতে সৃষ্টিকর্তা; জগৎস্রষ্টা; বিধাতা; কমলাসন; চতুরানন; প্রজাপতি; হিরণ্যগর্ভ; বিরিঞ্চি; স্বয়ম্ভু; লোকপিতামত।
  • ভাঁট : [ভাট্‌] (বিশেষ্য) ঘেঁটুফুল ও তার গাছ (ভাঁট ফুলের এই নট দেউলে রঙীন প্রজাপতি দলে-কাজী নজরুল ইসলাম)।
Closing this window will clear all results and return you back to the search section