Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word পার্বতী Bengali definition [পার্‌বোতি] (বিশেষ্য) ১ হিন্দু পুরাণোক্ত পর্বতরাজ হিমালয়ের দুহিতা; নগনন্দিনী; গিরিজা; উমা; গৌরী; হৈমবতী; দূর্গা; অর্পণা। ২ পর্বতকন্যা; পর্বতবাসিনী; পাহাড়ি। {(তৎসম বা সংস্কৃত) পর্বত+ই(ইঞ্‌)+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word পার্বত, পার্বতীয় Bengali definition [পারবত্‌, পার্‌তোতিয়ো, পার্‌বোত্‌তো] (বিশেষণ) ১ পর্বত সংক্রান্ত। ২ পর্বতময় (পার্বত্য চট্টগ্রাম)। ৩ পর্বতবাসী; পাহাড়ি। ৪ পর্বতে উৎপন্ন বা জাত (চড়িবারে দিল তার পার্বতীয় ঘোড়া-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পর্বত+অ(অণ্‌), ঈয়(ছ), পার্বতীয়>}
Closing this window will clear all results and return you back to the search section