Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word তামা, তামর Bengali definition [তামা, তামোর্‌] (বিশেষ্য) ধাতুবিশেষ; তাম্র। তামাট (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) তামার তৈরি পুষ্পপাত্র; তামার পাত্র; তাম্রকুণ্ড। তামাটিয়া, তামাটে (বিশেষণ) ১ তামার মতো বর্ণযুক্ত; তাম্রাভ। ২ তামার ন্যায় স্বাদযুক্ত; তামার ন্যায় গন্ধযুক্ত। তামা তুলসী স্পর্শ করে শপথ-(হিন্দুদের নিকট অতি পবিত্র) তামা ও তুলসী পাতা স্পর্শ করে শপথ গ্রহণ; ((আলঙ্কারিক)) শপথ করে সত্য কথা বলা বা প্রতিজ্ঞা করা। {(তৎসম বা সংস্কৃত) তাম্র>}
  • Bengali Word তামাক, তামাকু, তামুক Bengali definition [তামাক্‌, তামাকু, তামুক্] (বিশেষ্য) ১ তামাক গাছ বা ঐ গাছের পাতা; ঐ গাছের পাতা; ধূম্রপণী (কোথায় গেলে পাই তামাকু-কাজী নজরুল ইসলাম)। ২ ঝোলা গুড় দিয়ে তৈরি তামাক পাতার চূর্ণ। তামাক খাওয়া, তামাক টানা, তামাক ফোঁকা (ক্রিয়া) হুঁকা প্রভৃতিতে তামাক পুড়িয়ে ধূমপান করা। তামাক সাজা (ক্রিয়া) হুঁকা গড়গড়া প্রভৃতির কলকেতে তামাক টিকা প্রভৃতি দিয়ে আগুন ধরানো। অম্বুরী তামাক (বিশেষ্য) সুগন্ধযুক্ত মিষ্ট তামাকবিশেষ। গুড়ক তামাক (বিশেষ্য) গুড় মেশানো সাধারণ তামাক যা কলকিতে সাজিয়ে ধূমপান করা হয়। দোক্তা তামাক (বিশেষ্য) শুকনো তামাক পাতা যা দিয়ে চুরুট তৈরি করা হয়। বড় তামাক (বিশেষ্য) গাঁজা। সুরতি তামাক (বিশেষ্য) পানের সঙ্গে ব্যবহারের মসলা মিশানো সুগন্ধ দোক্তা চূর্ণ। {(পর্তুগিজ) Tabaco, গ্রি. Tabak, অর্বাচীন (তৎসম বা সংস্কৃত) তাম্রকূট}
  • Bengali Word তামাচা, তামেচা Bengali definition [তামাচা, তামেচা] (বিশেষ্য) থাপ্‌পড়; চপেটাঘাত (বেয়াদবের দুই গালে দুটি তামেচা না লাগালে-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল; কুদিয়া যাইয়া জোরে, তামচো মারিল তার গালে-সৈয়দ হামজা)। {(ফারসি) তমান্‌চহ্‌ }
  • Bengali Word তামাটে, তামাটিয়া Bengali definition তামা
  • Bengali Word তামাদি, তমাদি Bengali definition [তামাদি, তমাদি] (বিশেষ্য) দাবি করবার নির্দিষ্ট সময় অতিক্রম (এই তামাদির মুখে বিস্তর টাকা বাকি পড়িবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) দাবি করার নির্দিষ্ট সময় অতিক্রান্ত; time-barred (তামাদি দলিল)। {(আরবি)তামাদী }
  • Bengali Word তামান্না Bengali definition [তামান্‌না] (বিশেষ্য) আশা; অভিলাষ; বাসনা (শান তামান্না আমার-তালিম হোসেন)। {(আরবি)তামান্না }
  • Bengali Word তামাম Bengali definition [তামাম্‌] (বিশেষণ) ১ সমগ্র; সমস্ত; সমুদয় (ময়দানে হইল খাড়া তামাম ফউজ-সৈয়দ হামজা)। ২ শেষ। ৩ তামাদি। তামামি, তামামী (বিশেষ্য) অবসান; সমাপ্তি (তামাম সালের সাল-তামামী হয়নিরে তোর মোটেই মনের মত-সত্যেন্দ্রনাথ দত্ত)। সালতামামি বর্ষসমাপ্তি। তামাম শোধ (বিশেষণ) সমাপ্ত। {(আরবি)তামাম}
  • Bengali Word তামাশবিন Bengali definition [তামশ্‌বিন্‌] (বিশেষ্য) (বিশেষণ) ১ তামাশা দর্শনকারী। ২ ভোগবিলাসী; শৌখিন; বিলাসী। ৩ দুশ্চরিত্র; লম্পট। □ (বিশেষ্য) ১ ভোগবিলাস। ২ লম্পট। {(ফারসি) তামাশবিন}
  • Bengali Word তামাশা, তামাসা Bengali definition [তামাশা] (বিশেষ্য) ১ খেলা; ক্রীড়া; বাজি (আপনার পার্শ্বে দাঁড়াইয়া বেশ তামাসা দেখাইতেছেন--মুহম্মদ মনসুরউদ্দীন)। ২ প্রদর্শনী; ‍exhibition। ৩ কৌতুক; মজা; রহস্য; পরিহাস; ঠাট্টা; মস্করা (পাল্টা তামাশা করা তাঁহার অভ্যাস ছিল না-মোহাম্মদ বরকতুল্লাহ)। হাসি তামাশা (বিশেষ্য) আনন্দ। {(আরবি)তামাশা }
  • Bengali Word সালতামামি Bengali definition ⇒ সাল
Closing this window will clear all results and return you back to the search section