Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word তাঁবু, তাম্বু, তম্বু Bengali definition [তাঁবু, তাম্‌বু, তোম্‌বু] (বিশেষ্য) ১ বস্ত্রগৃহ; শিবির; একপ্রকার মোটা কাপড়ের তৈরি গৃহবিশেষ; tent (তাম্বু খাড়া করিবার চিন্তিত উপায়-হেয়াত মাহমুদ; ওমর খৈয়ামের পিতা তাম্বু নির্মাণ করতেন-এস. ওয়াজেদ আলী)। ২ তাঁবুর মতো ছড়ানো বা ঢিলা পরিধেয় (ধোপানীর তাম্বু পরে বেরিয়ে পড়লুম-সৈয়দ মুজতবা আলী)। তাঁবুপানা তাঁবুর ন্যায় ছড়ানো (ইরানী বেদেনীদের তাম্বুপানা ঘাঘরা পরেছেন-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) তন্‌বূ; তমবূ}
Closing this window will clear all results and return you back to the search section