Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word তহ Bengali definition [তহ্‌] (বিশেষ্য) ১ খরচ; খাজনা (আমি ত বাজারীদের তিন বৎসরের তহ মাফ করিয়া দিতেছি-গোপাল হালদার)। ২ ভাঁজ; তল; নিচু। তহ-ই-বাজারি (বিশেষ্য) বাজারে বা হাটে কোনো কিছু বিক্রি করতে গেলে ইজারাদারকে যে খাজনা দিতে হয় (এখন ধান লইয়া চাল লইয়া তাহারা হাজারী হাটে বিক্রয় করিতে গেলে তাহাদিগকে তহ-ই-বাজারি দিতে হয়-গোপাল হালদার)। তহখরচ, তখরচ (বিশেষ্য) হিসাবের অতিরিক্ত খরচ; বাজে খরচ; আনুষঙ্গিক খরচ। {(ফারসি) তহ}
Closing this window will clear all results and return you back to the search section

Nearby Words | অনুরূপ শব্দসমূহ

  • Bengali Word তহকিক, তহ্‌কিক, তহকীক Bengali definition [তহ্‌কিক্‌] (বিশেষ্য) সত্য নির্ণয়ের চেষ্টা; তদন্ত; গবেষণা। □ (ক্রিয়াবিশেষণ) বাস্তবিক (নহে ত আলীর হাত হারাইবে জান। তহকিক জানিবে আজি মউত নিদান-সৈয়দ হামজা)। {(আরবি)তাহকীক }
  • Bengali Word তহখানা, তয়খানা, তায়খানা Bengali definition [তহ্‌খানা, তয়্‌খানা, তায়্‌খানা] (বিশেষ্য) মাটির নিচের ঘর; ভূগর্ভিস্থিত কক্ষ (বালাখানায় ও তহখানায় লোক পরিপূর্ণ-রামরাম বসু)। {(ফারসি) তহখানহ}
  • Bengali Word তহফা, তোহফা, তোফা Bengali definition [তহ্‌ফা, তোহফা, তোফা] (বিশেষ্য) ১ তোহ্‌ফা; উপহার; উপঢৌকন (বিস্তর বিস্তর তহফা আদি দিয়া বাদসাহের হুজুরে দরপেস হইলেন-রামরাম বসু)। ২ উপহারযোগ্য অতি উৎকৃষ্ট বস্তু; উৎকৃষ্ট; খাসা। {(আরবি)তুহফাহ}
  • Bengali Word তহবন্দ Bengali definition [তহ্‌বন্‌দ্‌] (বিশেষ্য) তহবন; তবন; লুঙ্গি (পরনে গেরুয়াতহবন্দ-শওকত ওসমান)। {(ফারসি) তাহবন্দ}
  • Bengali Word তহবিল, তবিল, তফিল Bengali definition [তহোবিল্‌, তোবিল্‌, তফিল্‌] (বিশেষ্য) সঞ্চিত নগদ টাকাকড়ি; ধনভাণ্ডার; পুঁজি (চাকরীর তবিলে জমা ছিল না কিছু-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। তহবিলদার, তবিলদার (বিশেষ্য) জমা টাকার হেফাজতকারী; কোষাধ্যক্ষ; cashier। তহবিলদারি, তবিলদারি (বিশেষ্য) তহবিলের কাজ; কোষাধ্যক্ষের কাজ (আমায় দে মা তবিলদারি-রামপ্রসাদ সেন [বিদ্যাসুন্দর])। তহবিল তসরুফ, তহবিল ভাঙা (বিশেষ্য) তহবিল থেকে বেআইনি খরচ বা চুরি। {(আরবি)তাহবীল}
  • Bengali Word তহমত, তোহমৎ Bengali definition [তহ্‌মত, তোহমৎ] (বিশেষ্য) অপবাদ; মিথ্যা দোষারোপ বা দুর্নাম (আমি তাহাদিগের লেখাপড়ার ও ঔষধপত্রের জন্য বিশেষ ব্যয় করিতেছি আবার আমার উপর এই তহমত-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর); কেন ওসমান সরকার তোমার নামে এই তহমত দিতেছে-মুহম্মদ মনসুরউদ্দীন)। তহমতি (বিশেষ্য) (বিশেষণ) অপরাধী; আসামি। {(আরবি)তুহ্‌মত, (আরবি)তুহম}
  • Bengali Word তহরি, তহুরি, তহরির Bengali definition [তহোরি, তহুরি, তহোরির্‌] (বিশেষ্য) ১ দলিল ও চিঠিপত্রাদি লেখার পারিশ্রমিক। ২ প্রজার নিকট থেকে নির্ধারিত খাজনার অতিরিক্ত যে অর্থ আদায় করা হয়। ৩ দোকানদার; খরিদ্দারের ভৃত্যকে যে বখশিশ দেওয়া হয়। {(আরবি)তাহরীরী}
  • Bengali Word তহরিমা, তহরীমা Bengali definition [তহ্‌রিমা] (বিশেষ্য) যে নিয়ত দ্বারা অন্যান্য কাজকে নিষিদ্ধ করা হয় যেমন-নামাজের প্রারম্ভে ‘আল্লাহু আকবর’ বলে একাগ্রচিত্তে বুকে বা নাভিস্থলে হাত বেঁধে নামাজে রত হওয়া; নামাজের নিয়ত করা; তকবির-ই-তহরিমা (আসবে ক্লান্ত তুলিয়াছি শুধু বৃথা তহরিমা বেঁধে-কাজী নজরুল ইসলাম)। {(আরবি)তাহরিমাহ}
  • Bengali Word তহরির, তহরীর Bengali definition [তহরির্‌] (বিশেষ্য) লেখা; রচনা। {(আরবি)তাহরীর}
  • Bengali Word তহশিল Bengali definition তহসিল
  • Bengali Word তহসিল, তহশিল, তহসীল Bengali definition [তহোশিল্‌, তহোশিল্‌, তোশিল্‌] (বিশেষ্য) ১ আদায়কৃত খাজনা; রাজস্ব। ২ খাজনা বা কর আদায় (পুঁজিপতিদের টাকা তহসিলের ব্যবস্থা করিলেন: তহশিল সম্বন্ধে পূর্বে এত কষাকষি কোনোদিন ছিল না-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ খাজনা গ্রহণের দফতর। তহসিলদার (বিশেষ্য) ১ তহসিলের ভাবপ্রাপ্ত কর্মচারী। ২ খাজনা আদায়কারী; কর সংগ্রাহক। তহসিলদারি (বিশেষ্য) তহসিলদারের কাজ বা বৃত্তি। {অ. তাহসীল}
  • Bengali Word তহি, তহিঁ ((ব্রজবুলি)) Bengali definition [তোহি, তোহিঁ] (অব্যয়) ১ সেখানে; তথায়। ২ অধিকন্তু। ৩ অথচ। ৪ তার মধ্যে; তখন। {(তৎসম বা সংস্কৃত) তস্মিন্‌>}
  • Bengali Word তহুরা-শরাব Bengali definition [তোহুরা শরাব্‌] (বিশেষ্য) বেহেশ্‌তের পবিত্র পানীয়-বিশেষ (কওসর বারি তহুরা-শরাব তুমি পান কর, জুড়াও বুক-মোহিতলাল মজুমদার)। {(আরবি)শরাবান্‌-তহুরা}
  • Bengali Word তহুরি Bengali definition তহরি
Closing this window will clear all results and return you back to the search section