Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word ঠিকা, ঠিকে Bengali definition [ঠিকা, ঠিকে] (বিশেষণ) ১ অল্প সময়ের জন্য নিযুক্ত (ঠিকা ঝি, ঠিকা লোক)। ২ নির্দিষ্ট সময়ের জন্য দখলপ্রাপ্ত (ঠিকা প্রজা)। ৩ নির্ধারিত শর্তযুক্ত (ঠিকা কাজ, ঠিকাগাড়ি)। ৪ কাজের চুক্তি বা নির্ধারিত শর্তযুক্ত কাজ; contract (ঠিকা পাওয়া)। ৫ নির্দিষ্ট কালের জন্য দখল বা অধিকার; lease (ঠিকা দেওয়া)। ঠিকা করা (ক্রিয়া) নির্দিষ্ট পারিশ্রমিকে নির্দিষ্ট সময়ের জন্য কাজ করা; চুক্তিতে কাজ করা। ঠিকাদার (বিশেষ্য) নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ব্যায়ে যে কাজ সম্পাদনের চুক্তি গ্রহণ করে। ঠিকাদারি (বিশেষ্য) নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ব্যয়ে যে কার্য সম্পাদনের চুক্তি গ্রহণ করে; contractor। ঠিকাদারি (বিশেষ্য) ঠিকাদারের কাজ; কন্ট্রাক্‌টারি; চুক্তিতে কার্য সম্পাদনের ভার গ্রহণ। □ (বিশেষণ) ঠিকাদারসংক্রান্ত। ঠিকা বন্দোবস্ত (বিশেষ্য) ১ ব্যবসায়ে বা জমি ইত্যাদির নির্ধারিত সাময়িক বন্দোবস্ত। ২ অস্থায়ী বন্দোবস্ত। ঠিকে ভুল হওয়া (ক্রিয়া) পরিণাম ঠিক করতে ভুল হওয়া। {ঠিক+আ; মুণ্ডারি. ঠিকা}
  • Bengali Word ঠিকানা Bengali definition [ঠিকানা] (বিশেষ্য) ১ বাসস্থানের বিবরণ (চিঠির ঠিকানা লেখা)। ২ সন্ধান; খোঁজ; পাত্তা; উদ্দেশ (সে যে কোথায় গেছে তার কোন ঠিকানা পাওয়া গেল না)। ৩ স্থিরতা; অবধারণ; ঠিক (কত লোক যে এখানে এল গেল তার ঠিকানা নেই)। {ঠিক+স্থান>ঠিকান>ঠিকানা}
  • Bengali Word ঠিকারি Bengali definition (প্রাচীন বাংলা)) [ঠিকারি] (বিশেষ্য) হাঁড়ি ভাঙা; খোলামকুচি। {টুকরা>}
  • Bengali Word কন্ঠি , কন্ঠী , কন্ঠিকা Bengali definition [কোন্‌ঠি, কোন্‌ঠি, কোন্‌কা] (বিশেষ্য) ১ একনরা কন্ঠমালা; কন্ঠের ভূষণ বিশেষ(নীলার কন্ঠী কন্ঠে পরেছে তারা- সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ তুলসীকাঠের একনরী মালা; বৈষ্ণবের কন্ঠভূষণ বিশেষ। □ (বিশেষণ) পরম আদরণীয়; অমূল্য সম্পদের ন্যায় আদরণীয় (মেয়ে পিতামাতার সোনার কন্ঠী-শেখ ফজলল করিম)। কন্ঠিছেঁড়া ( বিশেষ্য) বৈষ্ণব সম্প্রদায় পরিত্যাগ; বৈষ্ণব সম্প্রদায় থেকে বিচ্যুত হওয়া। কন্ঠিধারণ (বিশেষ্য) ১ আনুষ্ঠানিকভাবে বৈষ্ণবমতে দীক্ষা গ্রহণ। ২ বৈষ্ণবের ন্যায় ফোঁটা তিলকাদি গ্রহণ। কন্ঠিধারী (বিশেষ্য) বৈষ্ণব; বৈরাগী।কন্ঠীবদল (বিশেষ্য) বৈষ্ণব-সম্প্রদায়ের মধ্যে প্রচলিত কন্ঠের মালা বদল করে বিবাহ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্ঠ+ইন্ = কন্ঠিন্>কন্ঠী> বাংলা কন্ঠী/কন্ঠি, (তৎসম বা সংস্কৃত শব্দ) কন্ঠী+ক(কন্)+আ(টাপ্)}
  • Bengali Word গরঠিকানা Bengali definition [গর্‌ঠিকানা] (বিশেষ্য) ভুল ঠিকানা (গর-ঠিকানায় হাজির করে রোজ-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষণ) লাপাত্তা; নিখোঁজ। গরঠিকানি, গর-ঠিকানিয়া (বিশেষণ) ঠিকানা জানা নেই এমন; ঠিকানাহীন। {(আরবি) গায়র (ফারসি) ঠিকানা}
  • Bengali Word পাঠিকা Bengali definition [পাঠিকা] (বিশেষ্য) ১ পড়ে এমন নারী; পাঠকারিণী (সংবাদ-পাঠিকা)। ২ ছাত্রী। {(তৎসম বা সংস্কৃত) □ পঠ্‌+অক(ণ্বুল্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word পীঠিকা Bengali definition [পিঠিকা] (বিশেষ্য) ১ পীঠস্থান। ২ পিঁড়ি। {(তৎসম বা সংস্কৃত) পীঠক+আ(টাপ্‌)}
Closing this window will clear all results and return you back to the search section