- Bengali Word টেপা ১, টিপা Bengali definition [টেপা, টিপা] (ক্রিয়া) ১ নিষ্পেষণ করা; চাপ দেওয়া; মর্দন করা; ডলে দেওয়া (শরীর টেপা)। ২ আঙুরের অগ্রভাগ দ্বারা চাপ দেওয়া (মাথা টেপা)। ৩ ঠারা; ইঙ্গিত করা; ঠারে ঠোরে সাবধান করা (চোখ টেপা)। ৪ অতি সাবধান সতর্কতার সাথে স্থাপন করা (পা টিপে হাঁটা)। ৫ ইঙ্গিত বা ইশারায় গোপনে সতর্ক করা বা প্ররোচিত করা। □(বিশেষ্য) উক্ত সকল অর্থে। □(বিশেষণ) ১ টেপে এমন (নাড়ী-টেপা ডাক্তার-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ কৃপণ। ৩ টিপতে বা চাপ দিতে হয় এমন (টেপা কল)। টেপা গোঁজা (বিশেষ্য) ১ কার্পণ্য বা আঁটাআঁটি (টেপা-গোঁজা করে সংসার চালাতে হয়)। ২ অপ্রশস্ত জায়গা (এই টেপা-গোঁজার মধ্যে চোদ্দগুষ্টির জায়গা হবে কি করে)। ৩ চাপাচাপি (টেপা-গোঁজা করে বসলে কোনো রকমে জায়গা হয়ে যাবে)। টিপাটিপি, টিপাটিপি (বিশেষ্য) পরস্পরের গোপন ইঙ্গিত বা ইশারা। টেপানো, টেপনো, টিপনো (ক্রিয়া) ১ পেষণ করানো; মর্দন করানো। ২ মালিশ করানো; চাপ দেওয়ানো। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। কলা টেপা (ক্রিয়া) গোপনে কৌশল করা বা পরামর্শ দেওয়া। নাড়ি টেপা (বিশেষ্য), (বিশেষণ) হাতুড়ে; যে নাড়ি টিপে চিকিৎসা শাস্ত্র জানবার ভান করে। {√টিপ্+আ}
- Bengali Word টেপা ২ Bengali definition ⇒ টেপা
- Bengali Word কলটেপা Bengali definition ⇒ কল১
- Bengali Word টেঁপা, টেপা, ট্যাপা Bengali definition [ট্যাঁপা, ট্যাপা, ট্যাপা](বিশেষ্য) ১ পেট মোটা বিষাক্ত মৎস্যবিশেষ; পোটকা মাছ। ২ পুরুষ শিশুর নাম। টেঁপী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) স্তূপ>}
- Bengali Word টেঁপারি, ট্যাঁপারি, টেপারি Bengali definition [ট্যাঁপারি, ট্যাঁপারি, ট্যাপারি](বিশেষ্য) ১ ছোট কুলের মতো এক প্রকার ফল; কুলজাতীয় অম্লমধুর ফলবিশেষ। cape gooseberry। ২ বাক্স; পোঁটলা; পেটিকা। আহ্লাদের টেপারি বা ট্যাপারি (বিশেষ্য) আদরের পোঁটলা; অত্যধিক স্নেহের জন্য বাক্সের মতো প্রিয়। {টেঁপা+আরি; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) পেটারি}
- Bengali Word রামটেপা Bengali definition [রাম্টেপা] (ক্রিয়া-বিশেষ্য) অত্যন্ত জোরে টিপুনি (আনসার নজির সাহেবের কবজিটা ধরে রামটেপা দিয়ে বললে-কাজী নজরুল ইসলাম)। {রাম+টেপা}
- Bengali Word বোড়ে, বোড়ে টেপা, বোড়ের চাল Bengali definition ⇒ বড়ে
Closing this window will clear all results and return you back to the search section