- Bengali Word টিম, টীম Bengali definition [টিম্](বিশেষ্য)দল (ফুটবল টিম)। {(ইংরেজি) team}
- Bengali Word টিমটিম Bengali definition [টিম্টিম্] (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) মিটমিট; আলোকের ক্ষীণত্ব বা অনুজ্জ্বলতা বাচক শব্দ; মিটমিট (টিমটিম করে আলো জ্বলে)। টিমটিম করা (ক্রিয়া) ১ মৃদু বা স্বল্প আলোক দান করা (আলোটা টিমটিম করছে)। ২ অতি মৃদুভাবে সত্তা কায়েম রাখা; কষ্টে বা কোনো প্রকারে অস্তিত্ব বজায় রাখা (মফঃস্বলের বিদ্যালয়টি টিমটিম করে চলছে)। টিমটিম করে (ক্রিয়াবিশেষণ) অনুজ্জ্বলভাবে বা নিতান্ত ম্লানভাবে। টিমটিমে (বিশেষণ) নিষ্প্রভ; ক্ষীণ; অনুজ্জ্বল (টিমটিম কেরোসনি বাতির সল্তে উসকাইতে হয় না-ওবায়েদুল হক)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word কুট্টিম Bengali definition [কুট্টিম্] (বিশেষ্য) ১ পাকা মেঝে; চাতাল (গৃহ -কুট্টিম)। ২ রত্ন-খনি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুট্ট+ইম(ইমচ্)}
- Bengali Word এসটিমেট Bengali definition ⇒ এস্টিমেট
- Bengali Word এস্টিমেট , এসটিমেট Bengali definition [এস্টিমেট্] (বিশেষ্য) প্রাক্কলন; মূল্যানুমান; আন্দাজি হিসাব। (কিছু গড়তে হলে আগে হতেই একটা প্ল্যান এবং এসটিমেট করতে হয় -প্রথম চৌধুরী)।{(ইংরেজি) estimate}
- Bengali Word কিটিমিটি , খিটিমিটি Bengali definition [কিটমিটি, খিটিমিটি] (বিশেষ্য) মনকষাকষি; কথাকাটি; ঠোকাঠুকি (ইকবাল সাহেবের সঙ্গে কিটিমিটির ফলেই সে মাদ্রাসা স্কুল ছেড়ে জেলা স্কুলে গিয়ে ভর্তি হলো-আবুল ফজল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিট্ট>}
- Bengali Word খিটিমিটি, খিটিরমিটির Bengali definition [খিটিমিটি, খিটির্মিটির্] তুচ্ছ কলহ; সামান্য বিষয় নিয়ে সর্বদা মতবিরোধ ও কলহ; মতানৈক্যজনিত অবনিবনা ও বিরোধ (তবু কেন খিটিমিটি -রবীন্দ্রনাথ ঠাকুর)। খিটিমিটি করা (ক্রিয়া) ১ বিরোধ ও বাদানুবাদ করা; খচাখচি করা (গবর্মেন্টের সহিত খিটিমিটি করিবার জন্য-রবীন্দ্রনাথ ঠাকুর)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word চাটিম Bengali definition [চাটিম্] (বিশেষ্য) এক প্রকার কলা; মর্তমান কলা (ন্যাজ ঝোলা পাখি উড়ে বসে চাটিম কলা খাচ্ছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) চাটিম>}
- Bengali Word চাটিম চাটিম Bengali definition [চাটিম্চাটিম্] (অব্যয়) তবলায় চাঁটি মারার শব্দ (পিছনে ঘাপটি মেরে চাটিম চাটিম বোল তোলে-সৈয়দ মুজতবা আলী)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word পটিমা Bengali definition (-মন্) [পোটিমা] (বিশেষ্য) পটুতা; নিপুনতা; দক্ষতা। {(তৎসম বা সংস্কৃত) পটু+ইমন্}
- Bengali Word বস্ত্রগৃহ, বস্ত্রাবাস, বস্ত্রকুট্টিম Bengali definition [বস্ত্রোগৃহো, বস্ত্রাবাশ্, বস্ত্রোকুট্টিম্] (বিশেষ্য) তাঁবু। {(তৎসম বা সংস্কৃত) বস্ত্র+গৃহ, আবাস, কুট্টিম; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word লাটিম, লাটীম, লাট্টু, লাটু Bengali definition [লাটিম্, লাটীম, লাট্টু, লাটু] (বিশেষ্য) লৌহ শলাকাযুক্ত কাঠের ঈষৎ গোলাকার খেলনাবিশেষ, যা ছোট দড়ির সাহায্যে মাটিতে ঘুরানো হয় (হাতের লাটু এদের প্রাণ গুলিতির গুলি এদের প্রাণ-কাজী নজরুল ইসলাম)। লাটুদার (বিশেষণ) লাটিমের ন্যায় কুণ্ডলী পাকানো (লাটুদার পাগড়ি ফেলিয়া দিয়া, স্বহস্তে মাথায় বিড়া জড়াইলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) লট্ব>}
- Bengali Word সেন্টিমেন্টাল Bengali definition [সেন্টিমেন্টাল্] (বিশেষণ) ভাবপ্রবণ (কি যে সেন্টিমেন্টাল হচ্ছে-রাজিয়া মাহবুব)। {(ইংরেজি) sentimental}
- Bengali Word স্টিম Bengali definition [স্টিম্] (বিশেষ্য) বাষ্প (স্টিম ইঞ্জিন)। {(ইংরেজি) steam}
- Bengali Word স্টিমার Bengali definition [স্টিমার্] (বিশেষ্য) বাষ্পীয় পোত; জাহাজ। {(ইংরেজি) steamer}
Closing this window will clear all results and return you back to the search section