- Bengali Word টাঙ্গা ১, টাঙ্গাওয়ালা Bengali definition ⇒ টাঙা
- Bengali Word টাংগা ২, টাঙ্গা ২ Bengali definition [টাঙ্গা] (বিশেষণ) উর্ধ্বে বন্ধ; উপরে বাঁধা বা ঝুলানো। টাংগা প্রদীপ (বিশেষণ) আকাশ প্রদীপ; উপরে টাঙিয়ে রাখা দীপ; ঝুলানো প্রদীপ। {(তৎসম বা সংস্কৃত) টঙ্ক>}
- Bengali Word টাংগানো, টাঙ্গানো Bengali definition ⇒টাঙানো
- Bengali Word টাঙা, টাংগা, টাঙ্গা, টোংগা, টোঙ্গা Bengali definition [টাঙা, টাঙ্গা, টাঙ্গা, টোঙ্গা] (বিশেষ্য) টাটু ঘোড়াবাহিত দুই চাকার গাড়িবিশেষ (তিনি মাত্র একটি সুটকেশ নিয়ে টাঙ্গায় করে ফ্রেঞ্চ লিগেশনে চলে গিয়েছেন-সৈয়দ মুজতবা আলী)। টাঙাওয়ালা (বিশেষ্য) টাটু ঘোড়া-বাহিত দুই চাকার গাড়ির চালক বা গাড়োয়ান (টাঙাওয়ালারা খালি গাড়ি, বোঝাই গাড়ি এমনি কাণ্ডজ্ঞান হারিয়ে চালিয়েছে-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) tonga}
- Bengali Word টাঙানো, টাঙ্গানো, টাঙ্গান Bengali definition [টাঙানো, টাঙ্গানো, টাঙ্গানো] (ক্রিয়া) ১ লটকানো; ঝুলিয়ে রাখা; ঝুলানো। ২ খাটানো। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থসমূহ। {(তৎসম বা সংস্কৃত) টঙ্ক>}
Closing this window will clear all results and return you back to the search section