- Bengali Word টাকা ১ Bengali definition ⇒টাঁকা১
- Bengali Word টাকা ২ Bengali definition [টাকা] (বিশেষ্য) ১ একশত পয়সার সমমানের মুদ্রা; মুদ্রাবিশেষ। ২ অর্থ; ধন (অনেক টাকা, টাকার মানুষ)। টাকা উড়ানো, টাকা ওড়ানো (ক্রিয়া) অর্থ অপব্যয় করা; টাকা পয়সা অযথা ব্যয় করা। টাকাওয়ালা (বিশেষণ) ধনী; ধনশালী; বিত্তবান। টাকাকড়ি (বিশেষ্য) অর্থ; ধন সম্পত্তি। টাকা করা (ক্রিয়া) টাকা জমানো; সঞ্চয় করা বা উপার্জন করা। টাকাটা সিকেটা (বিশেষ্য) কিছু অর্থ; যৎসামান্য পয়সাকড়ি। পয়সা (বিশেষ্য) অর্থ-সম্পত্তি; ধনদৌলত। টাকা ভাঙানো (ক্রিয়া) ১ টাকার বদলে খুচরা পয়সা নেওয়া। □(বিশেষ্য) টাকা ও খুচরা পয়সার বিনিময়। টাকার আণ্ডিল (বিশেষ্য) বিপুল ধনের অধিকারী ব্যক্তি। টাকা কুমির (বিশেষ্য) প্রভূত ধনশালী। টাকার গরম (বিশেষ্য) ধনদৌলতের অহঙ্কার; ধনগর্ব। টাকার মানুষ (বিশেষ্য) ধনী। টাকার মুখ দেখা (ক্রিয়া) ১ ধন সংগ্রহে সফল হওয়া। ২ নতুন পথে ভালো উপার্জন করা। টাকার যখ (বিশেষ্য) কুবের তুল্য ধনী; ধনকুবের। টাকার শ্রাদ্ধ (বিশেষ্য) অপরিমিত অর্থের অপব্যয়; বিপুল অর্থের অপচয়। {(তৎসম বা সংস্কৃত) টঙ্কা>}
- Bengali Word টাকার Bengali definition [টাকার্] ((প্রাচীন বাংলা)) (বিশেষ্য) ১ ঘুষি। ২ ধারালো অস্ত্রবিশেষ (টাকারের ঘাএ কংসে লইব পরাণে-বড়ু চণ্ডীদাস)। {টৌকা>}
- Bengali Word টাকাহার Bengali definition [টাকাহার] (বিশেষ্য) একপ্রকার সুগন্ধি লতা। {(অজ্ঞাতমূল)}
- Bengali Word টাঁকা ১, টাকা Bengali definition [টাঁকা, টাকা] (ক্রিয়া) সেলাই করা; সেলাই করে গাঁথা (বোতাম টাকা)। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(ইংরেজি) Tuck; (তৎসম বা সংস্কৃত) তঙ্ক}
Closing this window will clear all results and return you back to the search section