- Bengali Word জিরা, জীরা, জীরক Bengali definition [জিরা, জীরা, জিরক্] (বিশেষ্য) রান্নার কাজে ব্যবহৃত এক প্রকার মসলা; cumin। {(তৎসম বা সংস্কৃত) জীরক}
- Bengali Word জিরাত, জিরাৎ, জেরাত Bengali definition (বিশেষ্য) ১ চাষাবাদ (তাহার জরু, গরু, জমি, জেরাত সবই ছিল-রাজশেখর বসু (পরশু))। ২ চাষের বা বাসের জমি। জিরাতি (বিশেষণ) চাষের যোগ্য; কর্ষণীয়। জিরাতি জমি (বিশেষ্য) চাষের যোগ্য ভূমি। {(আরবি) জ্বরা’আত}
- Bengali Word জিরান ১, জিরেন Bengali definition [জিরান্, জিরেন্] (বিশেষ্য) ১ আরাম; বিশ্রাম; শ্রান্তি অপনোদন। ২ অবকাশ; ফাঁক; বিরাম। জিরেনকাট (বিশেষ্য) খেজুর গাছ তিনদিন কাটিয়া রস লইয়া তিনদিন বন্ধ রাখবার পর প্রথম দিনের কাটা জিরান-কাট(জিরান-কাটের রস)। {(ফারসি) জিরয়ান; (আরবি) জরয়ান}
- Bengali Word জিরানো ২,জিরান ২, জিরনো, জিরন Bengali definition [জিরানো,জিরান,জিরোন,জিরন] (ক্রিয়া) ১ বিশ্রাম করা; ক্লান্তি অপনোদন করা (বসিয়া দুই দন্ড একটু জিরাইয়া লও না-শামসুদ্দীন আবুল কালাম)। ২ বিরাম বা ছাড় দেওয়া (জিরিয়ে জিরিয়ে কাজ করা)। ¨ (বিশেষ্য) বিশ্রামকরণ। {(ফারসি) জিরয়ান; (আরবি) জরয়ান}
- Bengali Word জিরাফ Bengali definition [জিরাফ্] (বিশেষ্য) খুব লম্বা গলা ও লম্বা পা-বিশিষ্ট আফ্রিকার বন্য জন্তুবিশেষ। {(ইংরেজি) Giraffe}
- Bengali Word কালিজিরা Bengali definition [কালিজিরা] (বিশেষ্য) কৃষ বর্ণের ‘জিরা’নামক মসলা(মটরের ডাল,মসুরের ডাল, কালিজিরা আর ধনে।লঙ্কা-মরিচ রোদে শুকাইছে উঠানেতে সযতনে -(জসীমউদ্দীন))।{(বাংলা) কাল>কালি+জিরা<(প্রাকৃত) জীরঅ<(তৎসম বা সংস্কৃত শব্দ) জীরক}
- Bengali Word জজিরা, জযিরা Bengali definition [জোজিরা] (বিশেষ্য) দ্বীপ; উপদ্বীপ। জজিরাতুল আরব (বিশেষ্য) আরব উপদ্বীপ (মক্কা ছিল গো রাজধানী যেন জযিরাতুল আরবে-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) জযীর}
Closing this window will clear all results and return you back to the search section