- Bengali Word জাগতি ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [জগোতি] (বিশেষ্য) ১ জগৎকর্তা। ২ সিংহাসন (নানা রত্নে নির্ম্মাণ করিল জগতি-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) জগৎ+(বাংলা) ই}
- Bengali Word জা ১, জাল Bengali definition [জা, জাল] (বিশেষ্য) স্বামীর ভাইয়ের বউ (ভাবীর ছোট জা উকিলের মা-শাহেদ আলী)। {(তৎসম বা সংস্কৃত) যাতৃ>}
- Bengali Word জা ২ Bengali definition [জা] (বিশেষ্য) সন্তান; পুত্র; ছেলে (ভ্রাতৃজা, দত্তজা)। {(তৎসম বা সংস্কৃত) জাত>, (তুলনীয়) (ফারসি) জাদ}
- Bengali Word জা্উ, যাউ Bengali definition [জাউ] (বিশেষ্য) অধিক পানি দিয়ে বেশি সিদ্ধ করে রান্না করা খুদ বা চালের মণ্ড; যব চাল বা খুদের ক্বাথ বা মণ্ড (পাটালি দিয়া নতুন ধানের জাউ খাইতে দিয়াছিল-কাজী আবদুল ওদুদ)। {(তৎসম বা সংস্কৃত) যবাগূ>;(পালি)যাগূ>}
- Bengali Word জাওনা ১ Bengali definition [জাওনা] (বিশেষ্য) জাবনা; গরুর আহারের জন্য কুচানো ও ভিজানো খড় ইত্যাদি। {(তৎসম বা সংস্কৃত) যবস>জাবনা>}
- Bengali Word জাওনা ২ Bengali definition [জাওয়া] (বিশেষ্য) বাঁশবিশেষ (দূর গ্রামের জাওয়া বাঁশের বন-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় )। {(তৎসম বা সংস্কৃত) যবস>?}
- Bengali Word জাওয়ানো, জাওয়ান Bengali definition [জাওয়ানো] (ক্রিয়া) ১ বাঁচানো; প্রাণ দেওয়া। ২ মাছ জিইয়ে রাখা; জিয়নো। ৩ ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা। {(তৎসম বা সংস্কৃত) √জীব্>}
- Bengali Word জাওলা Bengali definition [জওলা] (বিশেষ্য) যে সকল মাছ ঘরে পানিপূর্ণ পাত্রে জিইয়ে রাখা যায়; কই মাগুর শোল ইত্যাদি মাছ। {আঞ্চলিক (তুলনীয়) জিয়ল; (তৎসম বা সংস্কৃত) জীব্+ওয়ালা>জীউ+ওলা>}
- Bengali Word জাং, জাঙ, জাঙ্গ Bengali definition [জাঙ্, জাঙ্, জাঙ্গ] (বিশেষ্য) ১ জঙ্ঘা। ২ হাঁটু থেকে পায়ের গোড়ালি অবধি দেহাংশ। {(তৎসম বা সংস্কৃত) জঙ্ঘা>}
- Bengali Word জাংড়া, জাঙ্গড়া Bengali definition [জাঙ্ড়া, জাঙ্গ্ড়া] (বিশেষ্য) অশ্বারোহী সওয়ার (যতেক জাঙ্গড়া জড়াইয়া ঘোড়া, ঘোড়া সনে ভূমে লোটে-ঘনরাম চক্রবর্তী)। {(অজ্ঞাতমূল)}
- Bengali Word জাংলা Bengali definition [জাঙ্লা] (বিশেষ্য) কঞ্চির তৈরি লতামঞ্চবিশেষ; মাচা (জাঙলা ভরিয়া সীমলতা আর ছিরিচন্দলতা-জসীমউদ্দীন)। {জঙ্গল>}
- Bengali Word জাঁক Bengali definition [জাঁক্] (বিশেষ্য) ১ অহঙ্কার; গর্ব; বড়াই; দেমাক; ডম্ফাই (এ জাঁক করবার মত দুঃসাহস আমাদের নেই-প্রথম চৌধুরী)। ২ আড়ম্বর; ঘটা; বিশেষ সমারোহ (বড় জাঁকের একটা শ্রাদ্ধ হয়েছিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। জাঁকজমক (বিশেষ্য) ১ আড়ম্বর; ঘটা; বিশেষ সমারোহ। ২ ঐশ্বর্য প্রচার বা প্রদর্শন। {(তৎসম বা সংস্কৃত) চমৎকার>চমক>জমক>জাঁক}
- Bengali Word জাঁকড় Bengali definition [জাঁকোড়] (বিশেষ্য) পছন্দ না হলে জিনিস ফেরত দিয়ে মূল্য ফেরত দেওয়া হবে এই শর্তে ক্রয়। জাঁকড়ি বিণ। জাঁকড়-খাতা , জাঁকড়-বই (বিশেষ্য) ১ পছন্দ না হলে জিনিস ফেরত দেওয়া হবে এইরুপ ক্রয়ের হিসাব যে খাতায় রাখা হয়। ২ হিসাবের পাকা খাতা। জাঁকড়ে নেওয়া, জাঁকরে কেনা (ক্রিয়া) অপছন্দ হলে জিনিস ফেরত দেওয়া হবে এই শর্তে কেনা। {(হিন্দি) জাকড়}
- Bengali Word জাঁকা Bengali definition [জাঁকা] (ক্রিয়া) ১ জাকজমকপূর্ণ হওয়া; জমকালো হওয়া। ২ এঁটে ধরা। ৩ চেপে বা জেঁকে বসা। ¨ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। জাঁকানো (ক্রিয়া) ১ জাঁকজমক করা বা আড়ম্বরপূর্ণ করা বা হওয়া। ২ শোভিত করা; গুলজার করা। ¨ (বিশেষণ) জমকালো; গুলজার। ¨ (বিশেষ্য) জমকালো বা গুলজার অবস্থা। {জাঁক+আ}
- Bengali Word জাঁকালো, জাঁকাল Bengali definition [জাঁকালো] (বিশেষণ) ১ জাকজমকপূর্ণ; জমকালো; আড়ম্বরপূর্ণ (জাঁকাল ভাবনা ধরিলে বেগমত্ব বজায় থাকে না-মীর মশাররফ হোসেন)। ২ গুরুগম্ভীর। {(তৎসম বা সংস্কৃত) জাঁক+আল, আলো}
- Bengali Word জাঁত Bengali definition [জাঁত্] (বিশেষ্য) ১ চাপ। ২ ঠাসাঠাসি; চাপাচাপি বা গাদাগাদি। জাঁতে পাকা (বিশেষণ) ঠাসাঠাসি করে রাখার দরুন গরমে পাকা (কতকগুলি জাঁতে পাকা। সেগুলি কুটিয়া নুন মাখিয়া আমসী করাই ভাল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) যন্ত্র>(প্রাকৃত) জাত>}
- Bengali Word জাঁতা ১, যাতা Bengali definition [জাঁতা] (বিশেষ্য) ১ পেষণযন্ত্র; গম ডাল প্রভৃতি গুড়া করবার যন্ত্র; কামারের হাপরে হাওয়া দেওয়ার যন্ত্র; ভস্ত্রা। জাঁতাভাঙা, জাঁতাপেষা (বিশেষণ) জাঁতায় ভাঙা বা পেষা হয়েছে এরুপ (জাঁতা ভাঙা আটা)। {(তৎসম বা সংস্কৃত) যন্ত্র>(প্রাকৃত) জাত>জাঁত+(বাংলা) আ}
- Bengali Word জাঁতা ২ Bengali definition [জাঁতা] (ক্রিয়া) ১ চাপা বা চাপ দেওয়া (গোদা ভোঁদা মোরে জাঁতিয়া ধর-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ পেষণ করা বা পীড়ণ করা (শাশুড়ি ননদি জেঁতে মারে)। ¨ (বিশেষ্য) টেপা (পা জাঁতা)। ¨ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। জাঁতা দেওয়া, জাঁত দেওয়া (ক্রিয়া) চেপে ধরা; পিষ্ট করা। জাঁতানো, জাঁতান (ক্রিয়া) ১ চাপানো। ২ ঠাসন। ৩ প্রচুর পরিমাণে খাওয়া। ¨ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। জাঁতাপোপা (বিশেষণ) পিষ্ট (বাঁচবার সাধ আমার ফুরিয়ে গেছে, কিন্তু এমন করে জাঁতা পোপা হয়ে মরবার প্রবৃত্তিও নেই আমার-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) যন্ত্র>(প্রাকৃত) জাত>জাঁত+আ}
- Bengali Word জাঁতি, জাঁতী, যাঁতি Bengali definition [জাঁতি] (বিশেষ্য) সুপারি কাটার যন্ত্রবিশেষ; সরতা; জাঁতা কল। জাঁতিকল (বিশেষ্য) জাঁতি আকৃতির ইঁদুর মারার কল (জাঁতিকলের ইঁদুরের মত আটকা পড়িয়া রহিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) যন্ত্রী>}
- Bengali Word জাঁদরেল Bengali definition [জাঁদ্রেল্] (বিশেষ্য) ১ জেনারেল; সেনাপতি; বীর। ¨ (বিশেষণ) ১ জবরদস্ত। ২ নামডাকওয়ালা; মস্ত বড় (জাঁদরেল উকিল)। ৩ জমকালো। ৪ প্রকাণ্ড। জাঁদরেলি (বিশেষণ) বিরাট; বড়সড় (খুব একটা জাঁদরেলী গোছের দাপাদাপি-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) general}
- Bengali Word জাঁদার Bengali definition [জাঁদার্] (বিশেষ্য) জাঁদরেল (বেগম সাহেব আজকাল ভারী জাঁদার-মীর মশাররফ হোসেন)। {(ফারসি) জহাঁদার}
- Bengali Word জাঁহাপনা, জাহাঁপনা, জাঁহান-পানা Bengali definition [জাঁহাপোনা, জাহাপোনা, জাহান্পানা] (বিশেষ্য) ১ পৃথিবীর আশ্রয়স্থল; প্রভু; loard । ২ মহারাজ; রাজাধিরাজ; সম্রাট; মুসলমান সম্রাটের প্রতি সন্বোধনবিশেষ (কহে জাঁহাপনা সেলামত-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(ফারসি) জহান পনাহ্}
- Bengali Word জাঁহাবাজ, জাহাঁবাজ Bengali definition [জাঁহাবাজ্, জাহাঁবাজ্] (বিশেষ্য), (বিশেষণ) ১ দৃর্দান্ত; দজ্জাল; জবরদস্ত (ঢের ঢের জাঁহাবাজ মেয়েমানুষ দেখিচি-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় )। ২ ধড়িবাজ; কূটবুদ্ধি। ৩ বহুদর্শী। {(ফারসি) জান্বায বা জাহানবাজ}
- Bengali Word জাকাত, জকাত, যকাত Bengali definition [জাকাত্, জকাত্, যকাত্] (বিশেষ্য) ইসলাম ধর্মমতে সঞ্চিত সম্পদের মোট মূল্যের শতকরা আড়াই ভাগ দুঃস্থদের দান করার প্রথাবিশেষ (মালের জাকাত দিতে না হইঅ বিমন-সৈয়দ সুলতান; হজে যেতে জাকাত দিতে যিনি বাধা দেননি, তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করা মহাপাপ-সৈয়দ মুজতবা আলী)। {(আরবি) জাকাত্}
- Bengali Word জাগ Bengali definition [জাগ্] (বিশেষ্য) ১ কাঁচা ফলকে পাকানোর জন্য পাতা খড় প্রভৃতির চাপ দিয়ে কৃত্রিম তাপ উৎপাদন। ২ পাট ইত্যাদি পচানোর জন্য পানিতে ডুবিয়ে রাখা। জাগ দেওয়া (ক্রিয়া) ১ অকালে পাকাবার জন্য কৃত্রিম চাপ বা আবরণের সাহায্যে তাপ সৃষ্টির ব্যবস্থা করা। ২ পচাবার জন্য পানিতে ভিজানো (পাট জাগ দেওয়া)। জাগে পাকা (ক্রিয়া) ১ পাতা খড় প্রভৃতি চাপ দিয়ে গরমে পাকানো। ২ কৃত্রিম উপায়ে তাড়াতাড়ি কাজের উপযোগী করতে চেষ্টা করা (আমাদের শিক্ষানীতির উদ্দেশ্য হচ্ছে ইঁচড়ে পাকানো, আর আমাদের সমাজনীতির উদ্দেশ্য হচ্ছে জাগ দিয়ে পাকানো-প্রথম চৌধুরী)। ¨ (বিশেষণ) উক্ত সকল অর্থে ।{(তৎসম বা সংস্কৃত) √জাগ্>(প্রাকৃত) জগ্গ>জাগ}
Closing this window will clear all results and return you back to the search section