- Bengali Word জনি ১, জনী Bengali definition [জোনি] (বিশেষ্য) ১ জন্ম; উৎপত্তি। ২ মাতা; জননী্। ৩ নারী।৪ জায়া; পূত্রবধু। {(তৎসম বা সংস্কৃত) √জন্+ই(ইন্), ঈ(ঙীষ্)}
- Bengali Word জনি ২, জণি((ব্রজবুলি) (মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [জনি] (অব্যয়) ১ যেন (সরোবর সো হল মলিন নলিনীদল নীর বীনু জনি শুকি যায়-কাজী দৌলত)। ২ যদি (না জানি কানুর প্রেম তিলে জনি ছুটে-বিদ্যাপতি)। □ (বিশেষ্য) (অব্যয়) যেন না; না যেন (পাছে জনি লোক উপহাস-বড়ু চণ্ডীদাস)। {(মধ্যযুগীয় বাংলা)/(ব্রজবুলি); (তৎসম বা সংস্কৃত) যদ্+৩য়া -(একবচন) যেন>জনি}
- Bengali Word জনিকা Bengali definition ⇒ জনক
- Bengali Word জনিত Bengali definition [জোনিতো] (বিশেষণ) জাত; উৎপন্ন; হেতু; উদ্ভুত; উৎপাদিত (প্রেমজনিত দুর্বলতা)। জনিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √জন্+ণিচ্+ত(ক্ত)}
- Bengali Word জনিতা(-তৃ) Bengali definition [জোনিতা] (বিশেষ্য) জনক; পিতা; উৎপাদক। জনিত্রী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √জন্+তৃ(তৃচ্)}
- Bengali Word জনিত্র Bengali definition [জোনিত্ত্রো] (বিশেষ্য) উৎপাদক যন্ত্র; plant; যে যন্ত্র বা যন্ত্রসমূহ দ্বারা কোনো জিনিস উৎপাদিত হয়। {(তৎসম বা সংস্কৃত) √জন্+ইত্র(ষ্ট্রন্)}
- Bengali Word অঞ্জনি Bengali definition [অন্জোনি] (বিশেষ্য) ক্ষুদ্র ব্রণ বিশেষ (শরীরে অঞ্জনি যেন পুত্র কুপন্ডিত-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) অঞ্জনিকা>}
- Bengali Word তাজনি Bengali definition [তাজোনি] (বিশেষ্য) অর্জন; ভীতি প্রদর্শন; ভর্ৎসনা; তিরস্কার; চোখ রাঙানো। {(তৎসম বা সংস্কৃত) তর্জন>(প্রাকৃত) তজ্জন>}
- Bengali Word অঞ্জনিকা Bengali definition [অন্জোনিকা] (বিশেষ্য) আঁজনাই; নেত্ররোগ বিশেষ। {(তৎসম বা সংস্কৃত)√+অঞ্জ্+অন(ল্যুট্)+ক(কন্)+ আ(টোপ্)}
- Bengali Word আঞ্জনি , আঞ্জুনি Bengali definition [আন্জোনি, আন্জুনি] (বিশেষ্য) ১ চোখের পাতার ব্রণ। ২ দেহে নীল অঞ্জনের ন্যায় রেখা বিশিষ্ট ক্ষুদ্রাকার প্রাণী বিশেষ; আঁজনাই। { (তৎসম বা সংস্কৃত) অঞ্জনিকা>}
- Bengali Word খঞ্জনি, খঞ্জনী, খঞ্জরি, খঞ্জরী Bengali definition [খন্জোনি, খন্জোনী, খন্জোরি, খন্জোরী] (বিশেষ্য) এক দিকে চর্মাবৃত ক্ষুদ্র গোলাকার বাদ্যযন্ত্র বিশেষ; বৈষ্ণবগণ যা বাজিয়ে গান গেয়ে ভিক্ষা করে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খঞ্জন+ (বাংলা) ই, ঈ}
- Bengali Word খঞ্জনিকা Bengali definition ⇒ খঞ্জন
- Bengali Word তজ্জনিত Bengali definition [তজ্জোনিতো] (বিশেষণ) তার ফলস্বরূপ; সেই হেতু; তা থেকে প্রসূত বা জাত। {(তৎসম বা সংস্কৃত) তৎ+জনিত}
- Bengali Word নাজনি, নাজনী Bengali definition [নাজ্নি] (বিশেষ্য) ১ সুকুমার পাত্রী; শৌখিন রুচির নারী; তন্বী ও কোমলদেহা নারী (এক এক চিজ নাজনির হাতে-সৈয়দ হামজা)। ২ খুকি। ৩ প্রিয়তমা; লীলাময়ী। {(ফারসি) নাজনীন}
- Bengali Word বজনিশ, বজনিস Bengali definition [বজ্নিশ্] (বিশেষণ) অবিকল; যথাযথ; হুবহু (সাচ্চা ঝুটা যায় না বোঝা হায়রে কি বজ্নিশ নকল-রজনীকান্ত সেন)। {(আরবি) বিজিনসিহি}
- Bengali Word শুজনি, শুজনী Bengali definition [শুজ্নি] (বিশেষ্য) বিছানা ঢাকার নকশাযুক্ত মোটা চাদর। {(তৎসম বা সংস্কৃত) শয্যা>}
- Bengali Word রাজনিয়ম, রাজবিধান, রাজবিধি Bengali definition [রাজ্নিয়োম্, রাজ্বিধান্, রাজ্বিধি] (বিশেষ্য) সরকারি আইন। {(তৎসম বা সংস্কৃত) রাজন্+নিয়ম, বিধান, বিধি; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word মাহাজনিক Bengali definition [মাহাজোনিক্] (বিশেষণ) ১ মহাজনোচিত। ২ মহাজন সম্পর্কিত। ৩ বাণিজ্য সম্বন্ধীয়। মহাজনিকী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মহাজন+ইক(ঠক্)}
- Bengali Word সুজনি, সুজনী Bengali definition [শুজ্নি] (বিশেষ্য) শয্যার জন্য নকশা করা মোটা চাদরবিশেষ। {(ফারসি) সোজনী}
Closing this window will clear all results and return you back to the search section