Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word চরণ Bengali definition [চরোন্‌] (বিশেষ্য) ১ পা; পদ। ২ কবিতার পদ বা পঙ্‌ক্তি; শ্লোকের এক-চতুর্থাংশ। ৩ বিচরণ; ভ্রমণ; চলন। ৪ আচরণ; অনুষ্ঠান বা ক্রিয়াকর্ম। চরণকমল, চরণপদ্ম (বিশেষ্য) ১ পাদপদ্ম; পদ্মের মতো শোভাময় যে চরণ। ২ সম্মানিত জনের পদ। চরণচারণ (বিশেষ্য) ১ পাদচারণ; পায়চারি। ২ চরণ চারণ করেন যিনি; চরণ সেবাপরায়ণ (পদ্মাবতী-চরণ-চারণ-জয়)। চরণচারী (বিশেষণ) পদব্রজে ভ্রমণকারী; পায়ে হাঁটা পথিক; পান্থ। চরণদাসী (বিশেষ্য) ১ পতি সেবাপরায়ণা স্ত্রী। ২ (ব্যঙ্গার্থ) সেবাদাসী। ৩ চরণদাসের অনুবর্তী বৈষ্ণব সম্প্রদায়। চরণ-ধুলা/ ধুলি, চরণ-রেণু (বিশেষ্য) পদধূলি। চরণ বাবুর জুড়ি-পদব্রজে গমন বা হেঁটে যাওয়ার ব্যবস্থা। চরণ সেবা (বিশেষ্য) ১ ভক্তিপূর্ণ পরিচর্যা। ২ পা টেপা। ৩ (ব্যঙ্গার্থ) তোষামোদ। চরণামৃত, চন্নামেত্ত (বিশেষ্য) হিন্দু সমাজে প্রচলিত পাদোদক-কোনো দেবমূর্তি বা সম্মানিত ব্যক্তির পা ধোয়া বা পদাঙ্গুলি ধোয়া জল। চরণাম্বুজ, চরণারবিন্দ (বিশেষ্য) পাদপদ্ম; চরণরূপ পদ্ম; পদ্মের মতো মনোহর (তাঁর চরণারবিন্দে কোটি কোটি নমস্কার-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) √চর্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word অসদাচরণ Bengali definition [অশদাচোরোন্] (বিশেষ্য) ১ মন্দ ব্যবহার বা আচরণ। ২ দুর্বৃত্ততা। অসদাচার (বিশেষ্য) ১ কদাচার। ২ দুর্বৃত্ততা। অসদাচারী বিণ। {(তৎসম বা সংস্কৃত) অসৎ+আচরণ, কর্মধারয় সমাস}
  • Bengali Word আচরণ Bengali definition [আচরোন্] (বিশেষ্য) ১ চালচলন; ব্যবহার (সদাচরণ, মহদাচরণ, কোন আচরণই স্থানিক, কালিক ও ব্যক্তিক প্রভাব নিরপেক্ষ নয়( আহমদ শরীফ))। ২ অনুষ্ঠান পালন (ধর্মাচরণ)। আচরণীয় (বিশেষণ) ১ আচরণের বা ব্যবহারের যোগ্য (জলচরণীয়)। ২ বিধেয়; অনুষ্ঠেয় (আচরণীয় ধর্ম)। আচরিত১ (বিশেষণ) ১ আচরণ করা হয়েছে এমন; ব্যবহৃত। ২ অনুষ্ঠিত; কৃত। ৩ প্রচলিত (চিরাচরিত)। {(তৎসম বা সংস্কৃত) আ+√চর্ +অন(ল্যুট্)}
  • Bengali Word উচ্চরণ Bengali definition [উচ্‌চরন্] (বিশেষ্য) ১ উচ্চারণ; ব্যক্তকরণ। ২ ঊর্ধ্বে বিচরণ। উচ্চরিত (বিশেষণ) উক্ত; কথিত; ব্যক্ত; উল্লিখিত; উচ্চারণ করা গেছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উৎ + √চর্+অন(ল্যুট্)}
  • Bengali Word ধর্মাচরণ Bengali definition [ধর্‌মাচরোন্‌](বিশেষ্য) ১ ধর্মবিহিত আচরণ। ২ ধর্মের অনুষ্ঠান। ধর্মাচারী (-রিন্‌) (বিশেষণ) ধর্মবিহিত আচরণ করে এমন; ধর্মাচরণকরারী। {(তৎসম বা সংস্কৃত) ধর্ম+ আচরণ; ৬ তৎপুরুষ সমান.}
  • Bengali Word কদাচার , কদাচরণ Bengali definition [কদাচার্‌, কদাচরোন্‌] (বিশেষ্য) কুৎসিত আচার; জঘন্য আচরণ; নোংরা ব্যবহার বা চালচলন।□ (বিশেষণ) কুৎসিত আচরণ বিশিষ্ট; চালচলন জঘন্য এমন। কদাচারী (বিশেষণ) জীবনযাত্রা জঘন্য এরূপ আচরণ যার; জঘন্য আচরণ বিশিষ্ট; ঘৃণ্য এমন (কদাচারী স্বামী বিনা দোষে তার স্ত্রীকে তাড়িয়ে দিলে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু(কদ&)+আচার=কদাচার; কু(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word জলাচরণীয় Bengali definition [জলাচরোনিয়ো] (বিশেষ্য), (বিশেষণ) জলচল; যে জাতের ছোয়া পানি ব্রাহ্মণাদি উচ্চবর্ণ হিন্দুর বর্ণাশ্রম অনুসারে ব্যবহার্য। {(তৎসম বা সংস্কৃত) জল+আচরনীয়+(বহুব্রীহি সমাস)}
  • Bengali Word দুরাচরণীয় Bengali definition [দুরাচরোনিয়ো] (বিশেষণ) বহুকষ্টে পালনীয়; কৃচ্ছ্রসাধ্য {(তৎসম বা সংস্কৃত) দুঃ+আচরণীয়}
  • Bengali Word বিচরণ Bengali definition [বিচরোন্‌] (বিশেষ্য) ইতস্তত ভ্রমণ; পর্যটন; চলাফেরা করা; ভ্রমণ করা; বেড়ানো (বিচরে সুখে)। বিচরিত বিণ। {(তৎসম বা সংস্কৃত) বি+√চর্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word পুরশ্চরণ Bengali definition [পুরোশ্‌চরোন্‌] (বিশেষ্য) বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য মন্ত্র, জপ, হোম, তর্পণ, অভিষেক ও ব্রাহ্মণ-ভোজন দ্বারা হিন্দুদের ইষ্ট দেবতার অর্চনা (কৈলা পুরশ্চরণ কতেক কত জপ-ভারতচন্দ্র রায়গুণাকর)। {পুরঃ+ □ চর্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word সঞ্চরণ Bengali definition [শন্‌চরন্] (বিশেষ্য) ১ বিচরণ; কম্পন। ২ গমন। ৩ পথ; সেতু। সঞ্চরণমাণ (বিশেষণ) সঞ্চরণ করছে এমন; বিচরণশীল (কটা সঞ্চরমাণ মেয়ে মঙ্গলার উপর মুখিয়ে উঠেছে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। সঞ্চরিত (বিশেষণ) সঞ্চরণকৃত; সঞ্চরণ করছে এমন। {(তৎসম বা সংস্কৃত) সম্‌+√চর্‌+অন্(ল্যুট্‌)}
Closing this window will clear all results and return you back to the search section