- Bengali Word গোড়, ঘোড় Bengali definition [গোড়্, ঘোড়্] (বিশেষ্য) ১ মূলদেশ; গোড়া। ২ চরণ; পা। ৩ গোড়ালি (গুড়-ঘুড়ো-তোলা খড়ম-অবনীন্দ্রনাথ ঠাকুর)। গোড় তোলা (বিশেষণ) উঁচু গোড়ালিযুক্ত; উঁচু হিলওয়ালা (গোড়-তোলা জুতা)। গোড়ে গোড় দেওয়া-১ পায়ের সঙ্গে পা মিলোনো। ২ পদাঙ্ক অনুসরণ করা। ৩ মতে সম্মতি দেওয়া; পোঁ ধরা; মোসাহেবি করা; চামচে হওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘুট, ঘুটিকা>}
- Bengali Word গোড়া Bengali definition [গোড়া] (বিশেষ্য) ১ মূলদেশ; মূল (গাছের গোড়া, কাজের গোড়া)। ২ নৈকট্য; সন্নিধান (দোর-গোড়া)। ৩ ভিত্তি; ভিত্তিমূল (গোড়া পত্তন করা)। ৪ আদি; সূত্রপাত (গোড়া থেকে শুরু করা)। ৫ মূল কারণ; জড় (নষ্টের গোড়া)। গোড়া কেটে আগায় পানি/জল ঢালা-কারো সর্বনাশ করে পরে কপট সহৃদয়তা দেখিয়ে তার যৎসামান্য উপকারের নিষ্ফল চেষ্টা করা। গোড়া গুড়ি (ক্রিয়াবিশেষণ) ১ সর্বারম্ভে; সর্বপ্রথমে (গোড়াগুড়ি আর কয়জন জানে)। ২ প্রথম বা আরম্ভ থেকে (বিষয়টার গোড়াগুড়ি জানা আছে)। □ (বিশেষ্য) সূচনা; আরম্ভ; আদি; প্রথম (গোড়াগুড়ি থেকে বলো)। গোড়ায় গলদ-মূলেই দোষ বা ভুল; সূচনাতেই ত্রুটি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গুল্ফা> (বাংলা) গোড়া+আ}
- Bengali Word গোড়াইল (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [গোড়ায়িল] (ক্রিয়া) গমন করল; পিছু পিছু গেল (সেইক্ষণ হৈতে তক্ষক গোড়াইল-কাশীরাম দাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘুট, ঘুটিকা>গোড়+আ}
- Bengali Word গোড়ানো, গুড়ানো Bengali definition [গোড়ানো, গুড়ানো] (বিশেষ্য) গুটানো (তারক বানর তাদের পাছেতে লাঙ্গুল গোড়ায়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুণ্ড্>আনো}
- Bengali Word গোড়ালেবু, গোড়ানেবু Bengali definition [গোড়ালেবু, গোড়ানেবু] (বিশেষ্য) এক প্রকার তীব্র অম্লস্বাদযুক্ত লেবু। {গোড়া+লেবু, নেবু}
- Bengali Word গোড়ালি Bengali definition [গোড়ালি ] (বিশেষ্য) গুল্ফ, পাদমূল; পাদমূলের পশ্চাৎ অংশ (মনসার গায়ে লাগে গোড়ালির পানি-ক্ষেমানন্দ দাস)। {গোড়া + আলি}
- Bengali Word গোড়ে Bengali definition [গোড়ে] (বিশেষ্য) সুন্দর করে গাঁথা ফুলের মোটা মালা। {গড়িয়া> (কলকাতার এ স্থানে এ ধরনের মালা পাওয়া যেত)}
- Bengali Word আগড় , আগোড় Bengali definition [আগোড়্] (বিশেষ্য) ১ খিল; অর্গল (ঘরে আগড় দেওয়া দেখে সে ব’সে পড়ল-কাজী নজরুল ইসলাম; রাজবাড়িতে আগোড় দেওয়া, সে কি মনস্তাপ-কাজী নজরুল ইসলাম)। ২ কেওয়াড়; ঝাঁপ; কপাটের পরিবর্তে ব্যবহৃত বেড়া (তাহার গোহাল ঘরের আগড়ের পাশেও উঁকি মারিত-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ বাধা; প্রতিবন্ধক (নানা আগড় অতিক্রম করে-মনোজ বসু; তখন কি আর একে আগোড় দিয়েও ঠেকান যাবে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) অর্গল>অগ্গল>আগর>আগড় (ল=র=ড়)}
- Bengali Word আগোড় Bengali definition ⇒ আগড়
- Bengali Word আগাগোড়া Bengali definition ⇒ আগা
- Bengali Word বেগোড় Bengali definition [বেগোর্] (বিশেষণ) গোড়া নেই এমন; ভিত্তিহীন (বেগোড় মাটিতে প্রাসাদ দেউল দেব গড়ি-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) বে+ (বাংলা) গোড়া; (বহুব্রীহি সমাস)}
Closing this window will clear all results and return you back to the search section