- Bengali Word খেত, ক্ষেত Bengali definition [খেত্] (বিশেষ্য) মাঠ; চাষের জমি; শস্যোৎপাদনের মাঠ (চায় তারা ফসলের খেত, দীঘি ও খামার-বিষ্ণু দে)। খেত-খোলা, খেত-খামার (বিশেষ্য) আবাদি জমি; ছাষির কর্মক্ষেত্র (এক গেলাস চাউল-পানি খাইয়া খেত-খোলা দেখিতে বাহির হইয়া ওসমান সরকারের অনেক দিনের অভ্যাস-আবুল মনসুর আহমদ)। খেতালি, খেতি, ক্ষেতি (বিশেষ্য) ১ চাষ-আবাদ (...বিবিধ ক্ষেত ক্ষেতি শোভয়-দৌলত উজির বাহরাম খান)। ২ ক্ষেত কর্ষণের বা চাষ-আবাদের কাজ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষেত্র> (প্রাকৃত) খেত্ত>খেত}
- Bengali Word খেতাব, খিতাব Bengali definition [খেতাব, খিতাব] (বিশেষ্য) সম্মানজনক উপাধি (সামান্য একটা পদক বা খেতাব দিয়ে নয়, দস্তুর মতো মোটা মাশুলে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। খেতাবধারী (বিশেষণ) খেতাব লাভ করেছে এমন। খেতাবি, খিতাবী ( বিশেষণ) সম্মানসূচক উপাধিধারী (যদিচ খেতাবী প্রতাপী তথাপি বেশকই পোশাকী-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(আরবি) খিতাব}
- Bengali Word খেতি ১ Bengali definition ⇒ খেত
- Bengali Word খেতি ২ Bengali definition [খেতি] (বিশেষ্য) ক্ষতি; লোকসান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষতি>খতি>খেতি}
- Bengali Word খেত্রী, ক্ষেত্রী, খেত্তিক Bengali definition [খেত্ত্রি, ক্ষেত্রী, খেত্তিক্] (বিশেষ্য) হিন্দুস্থানী ক্ষত্রিয় জাতিবিশেষ; ছত্রী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষত্রিয়>ক্ষত্রী>খেত্রী; (তুলনীয়) (হিন্দী) ক্ষত্রী}
Closing this window will clear all results and return you back to the search section