Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word খি, খী, খে Bengali definition [খি, খী, খে] (বিশেষ্য) ১ সুতার মুখ; খেই। ২ আলোচনার সূত্র (কথার খি ধরে নেওয়া)। ৩ সুতার তার বা গাছা (রাজার মেয়ে এক খাঁ রেশমে সাত খী সুতো কেটে ....-অবনীন্দ্রনাথ ঠাকুর)। খে-হারানো (ক্রিয়া) খেই হারানো; কথার সূত্র ভুলে যাওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষেপ> (প্রাকৃত) খেঅ>খে, খি}
  • Bengali Word খিআতি, খিয়াতি Bengali definition [খিয়াতি] (প্রাচীন বাংলা) (বিশেষ্য) সুনাম; খ্যাতি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খ্যাতি>খিয়াতি, য>য়, স্মরণীয় য-এর সংস্কৃত উচ্চারণ ইঅ অনুসরণে তৈরি}
  • Bengali Word খিঁচ, খেঁচ Bengali definition [খিঁচ, খেঁচ] (বিশেষ্য) ১ টান; আকর্ষণ। ২ কাঁকর। ৩ ত্রুটি; গোলযোগ। ৪ মনান্তর; কলহ; বিবাদ। ৫ তর্কাতর্কি। খিঁচা, খেঁচা (ক্রিয়া) আকর্ষণ করা; টানা। {(হিন্দী) খিঁচ্‌না, √খিচঁ}
  • Bengali Word খিঁচানো, খিচানো Bengali definition [খিঁচানো, খিচানো] (বিশেষ্য) ভেংচানো; ভেংচি কাটা; মুখ বিকৃত করা (দাঁত খিঁচিয়ে বললে-অবনীন্দ্রনাথ ঠাকুর; মুখ খিঁচানো)। □ (ক্রিয়া) আক্ষেপ করা; বিকারবশত বিশেষভাবে হাত-পা ছোঁড়া (হাত-পা খিঁচানো)। খিঁচুনি, খিঁচনি, খিচুনি (বিশেষ্য) ১ ভেংচানি; বিকৃত অঙ্গভঙ্গি। ২ বিকারজনিত দৈহিক আক্ষেপ। {(হিন্দী) খিচ্‌+ (বাংলা) আন, উনি ইত্যাদি}
  • Bengali Word খিচক Bengali definition [খিচক্‌] (ক্রিয়াবিশেষণ) দূরে; তফাত (খিচক যা! খিচক যা! সময় থাকতে থাকতে কাইটা পড় হালায়-মুনির চৌধুরী)। {(অজ্ঞাতমূল)}
  • Bengali Word খিচখিচ, খিচখিচি, খিচিমিচি Bengali definition [খিচ্‌খিচ্‌, খিচ্‌খিচি, খিচিমিচি] (অব্যয়) একটানা বিতণ্ডা; কলহ বা তর্কাতর্কি; অনবরত বকাবকি। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word খিচড় Bengali definition [খিচড়্‌] (বিশেষণ) দুষ্ট; বদ; পাজি। খিচড়ামি (বিশেষ্য) পেজোমি; দুষ্টামি। {(হিন্দী) খচ্চর}
  • Bengali Word খিচুরি, খিচুড়ি Bengali definition [খিচুরি, খিচুড়ি] (বিশেষ্য) চাল ও ডাল মিশিয়ে তৈরি করা অন্ন বিশেষ। ২ (আলঙ্কারিক) নানা বস্তু বা বিষয়ের বিসদৃশ সংমিশ্রণ। ৩ দুই বিপরীত ভাষা বা বর্ণের মিশ্রণ (খিচুড়ি ভাষা)। খিচুরি পাকানো (ক্রিয়া) নানারকম বিসদৃশ বস্তুর একত্র সমাবেশ করা। □ (বিশেষ্য) তালগোল পাকানো; গুলিয়ে ফেলা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কৃসর> (প্রাকৃত) কিসর>খিছর>খিচুরি, খিচুড়ি, (তুলনীয়) (হিন্দী) খিচৌড়ী}
  • Bengali Word খিজমত Bengali definition খেজমত
  • Bengali Word খিজলানো Bengali definition [খিজ্‌লানো] (ক্রিয়া) বিরক্ত করা; অপ্রিয় কথা বার বার বলে উত্ত্যক্ত করা। {(আরবি) খিজালত}
  • Bengali Word খিজালত Bengali definition [খিজালত্‌] (বিশেষ্য) উৎপাত; জ্বালাতন। {(আরবি) খিজালাহ}
  • Bengali Word খিজি Bengali definition [খিজি] (বিশেষ্য) উৎপাত। □ (ক্রিয়া) খিজালত করা। {(আরবি) খিজালাহ}
  • Bengali Word খিজির, খিযির, খেজের Bengali definition [খিজির্‌, খিযির, খেজের্] (বিশেষ্য) জনৈক ওলি বা নবীর নাম। খাজা খিজির, খোয়াজ খিজির (বিশেষ্য) হজরত খিজির (আঃ) (ঊর্ধ্বে জাগিয়া রহিলেন ‘ঈসা’ অমর মর্ত্ত্যে ‘খাজাখিজির’ -(কাজী নজরুল ইসলাম))। {(আরবি) খিদর্‌}
  • Bengali Word খিঞ্চিল (প্রাচীন বাংলা) Bengali definition [খিন্‌চিল্‌] (বিশেষণ) খচিত (খিঞ্চিল মানিকে হিরামনী ..... -বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খচিত>}
  • Bengali Word খিঞ্জির, খিঞ্জীর Bengali definition [খিন্‌জির্‌] (বিশেষ্য) ১ শূকর। ২ (আলঙ্কারিক) নিকৃষ্ট শ্রেণির জীব (জিঞ্জির পরা মোরা খিঞ্জীর-(কাজী নজরুল ইসলাম))। {(আরবি) খিন্‌জীর}
  • Bengali Word খিটকাল, খিটকেল Bengali definition [খিট্‌কাল্‌, খিটকেল] (বিশেষ্য) ১ নিন্দা; অপবাদ। ২ বিঘ্ন; ঝঞ্ঝাট; গোলযোগ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) বিটকাল>}
  • Bengali Word খিটখিট, খিটমিট Bengali definition [খিট্‌খিট্‌, খিট্‌মিট্‌] (বিশেষ্য) ১ সর্বদা ভর্ৎসনা বা তিরস্কার। ২ ছোট খাটো বিষয় নিয়ে সর্বদা অসন্তোষ, বিরক্তি বা ক্রোধ প্রকাশ। খিটখিটানি, খিটমিটানি বি। খিটখিটা, খিটখিটে (বিশেষণ) ১ যে সর্বদা খিটখিট করে; নিয়ত অসন্তোষ প্রকাশকারী; বদমেজাজি। ২ অসহিষ্ণু; সহজেই উত্ত্যক্ত হয় এরূপ (খিটখিটে মেজাজ)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word খিটিমিটি, খিটিরমিটির Bengali definition [খিটিমিটি, খিটির্‌‌মিটির্‌] তুচ্ছ কলহ; সামান্য বিষয় নিয়ে সর্বদা মতবিরোধ ও কলহ; মতানৈক্যজনিত অবনিবনা ও বিরোধ (তবু কেন খিটিমিটি -রবীন্দ্রনাথ ঠাকুর)। খিটিমিটি করা (ক্রিয়া) ১ বিরোধ ও বাদানুবাদ করা; খচাখচি করা (গবর্মেন্টের সহিত খিটিমিটি করিবার জন্য-রবীন্দ্রনাথ ঠাকুর)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word খিড়কি, খিড়কী Bengali definition [খিড়্‌কি] (বিশেষ্য) ১ জানালা; বাতায়ন; ঝরোকা। ২ বাড়ির পশ্চাদ্দিক (ধায় বেনে খিড়কির পথে-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। খিড়কি দুয়ার (বিশেষ্য) ১ অন্তঃপুর দ্বার; বাড়ির পশ্চাদ্দিকের ছোট দরজা। ২ গুপ্ত দরজা। খিড়কি পুকুর (বিশেষ্য) বাড়ির পশ্চাদ্দিকে অবস্থিত অন্তঃপুরের মেয়েদের ব্যবহারের পুকুর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খড়ক্কিকা>খিড়ক্কী}
  • Bengali Word খিণ, খিণি, খীণ, খীন (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [খিন, খিনি, খিন, খীন] (বিশেষণ) ১ ক্ষীণ। ২ সরু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষীণ}
  • Bengali Word খিতাব Bengali definition খেতাব
  • Bengali Word খিতি (প্রাচীন বাংলা) Bengali definition [খিতি] (বিশেষ্য) মাটি; মৃত্তিকা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষিতি>}
  • Bengali Word খিদমত, খিদমতগার Bengali definition খেদমত
  • Bengali Word খিদা, খিদে, খিধা, খিধে Bengali definition [খিদা, খিদে, খিধা, খিধে] (বিশেষ্য) ১ ভোজনস্পৃহা; আহারের ইচ্ছা; ক্ষুধা। ২ বাসনা; লালসা (ওসব হচ্ছে যৌবনের দুষ্ট খিধে .... -প্রথম চৌধুরী)। খিদা মরে যাওয়া (ক্রিয়া) ক্ষুধামন্দা হওয়া; ক্ষুধা নষ্ট হওয়া। খিদার মাথায় (ক্রিয়াবিশেষণ) অত্যন্ত ক্ষুধার সময়ে (খিদের মাথায় সবই ভাল লাগে)। দুষ্টু খিদা (বিশেষ্য) সত্যিকার ক্ষুধা নয় এমন; পুষ্টির অভাবে রোগলক্ষণরূপ ক্ষুধা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষুধা>}
  • Bengali Word খিদ্যমান Bengali definition [খিদ্‌দোমান্] (বিশেষণ) খোদ বা দুঃখ প্রকাশ করছে এরূপ। খিদ্যমানা (স্ত্রীলিঙ্গ)। (বিপদ সাগরে মগ্না, খিদ্যমানা, রোদনপরা শোকাকুলা .... -রাজীবলোচন মুখোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খিদ্‌+মান(মানচ্‌)}
Closing this window will clear all results and return you back to the search section