Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word খালা Bengali definition [খালা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) মাতার ভগিনী; মাসি। খালাতো মাসি। খালাতো বিণ। খালাতো ভাই (বিশেষ্য) খালার পুত্র; মাসতুতো ভাই। খালু (পুংলিঙ্গ)। {(আরবি) খালাহ}
  • Bengali Word খালাড়ি, খালাড়ী Bengali definition [খালাড়ি] (বিশেষ্য) যে স্থানে ক্ষারী লবণ প্রস্তুত হয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষার>খাল(র>ল)+ (বাংলা) আড়ি, আড়ী}
  • Bengali Word খালাস, খলাস Bengali definition [খালাশ্‌, খলাস] (বিশেষ্য) ১ ছাড়; মুক্তি (কাল সন্ধ্যা বেলা জেল হইতে খালাস পাইয়াছি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ রেহাই; নিষ্কৃতি; অব্যাহতি (শ্যামলাল একটু ধমক খাইয়াই খালাস পাইল-সুকুমার রায়)। ৩ প্রসব। ৪ ছাড়ানো (ভি. পি. খালাস)। ৫ বিযুক্ত; বিরত (ধন হন্তে মন যদি করিল খালাস-সৈয়দ আলাওল)। ৬ খালি; শূন্য (গুদাম খালাস করা)। ৭ শেষ; খতম। ৮ মুক্ত; উদ্ধার (আপনাকে কয়েদ হতে খালাস করব-মীর মশাররফ হোসেন)। ৯ কারামুক্তি; বন্ধন মোচন (খালাসের চেষ্টা করিতে প্রবর্ত হইল-রাজশেখর বসু (পরশু))। □ (বিশেষণ) ১ দায়মুক্ত (মা তো বলে খালাস- রাব; তুমি তো আমার ঘাড়ে চাপিয়েই খালাস হলে-মীর মশাররফ হোসেন)। ২ ভারমুক্ত (আমি সরল ভাষায়, সকল কথা বলিয়া খালাস-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। খালাসপত্র (বিশেষ্য) ছাড়পত্র; মুক্তি পত্র; মুক্তি নির্দেশক পত্র। {(আরবি) খালাস}
  • Bengali Word খালাসি, খালাসী Bengali definition [খালাশি] (বিশেষ্য) জাহাজাদিতে মাল খালাসের জন্য নিযুক্ত শ্রমিক (ঠেলা জাহাজের খালাসী বলিয়া আমরা তাহাদিগকে আমলে আনি নাই-মাহবুব-উল-আলম)। □ (বিশেষণ) মুক্তিসূচক (খালাসি পরওয়ানা)। {(আরবি) খলাসী}
  • Bengali Word খাই-খালাসি Bengali definition [খাইখালাশি] (বিশেষণ) জমির ফসল বা উপস্বত্ব থেকে ধারশোধের শর্তযুক্ত (খাইখালাসি দলিল)। □ (বিশেষ্য) জমির উপস্বত্ব খেয়ে ঋণমুক্তি; বিষয়ের আয়ে ঋণশোধ। {(ফারসি) খারাহি+খালাস্‌>?}
  • Bengali Word পাখালা Bengali definition [পাখালা] (ক্রিয়া) প্রক্ষালন; ধৌত করা (হস্ত পাখালিয়া-বৃন্দাবন দাস)। {(তৎসম বা সংস্কৃত) প্রক্ষালন>}
Closing this window will clear all results and return you back to the search section