Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word কিরা , কিরে Bengali definition [কিরা, কিরে] (বিশেষ্য) শপথ; দিব্যি (কিরা করাইবে লড়ায়ের নামে হবে না সে আর মাত-(জসীমউদ্‌দীন); যেয়ো না গো তাঁর কাছে মোর কিরে প্রাণেশ্বর-মাইকেল মধুসূদন দত্ত)। কিরাকাটা (ক্রিয়া) শপথ করা (মোরা ছুঁয়ে তুই কিরা কাট দেখি-(জসীমউদ্‌দীন))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্রিয়া>(প্রাকৃত) কিরিয়া>কিরা}
  • Bengali Word কিরাত ১ Bengali definition [বিশেষ্য] ১ ব্যাধ। ২ প্রাচীন জাতিবিশেষ। ৩ পূর্ব হিমালয়স্থ প্রাচীন কালের দেশ বিশেষ। কিরাতী (তৎসম বা সংস্কৃত শব্দ), কিরাতিনী (বাংলা) (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ ব্যাধ রমণী (চিত্র বাঘিনীরে যথা রোধে কিরাতিনী-মাইকেল মধুসূদন দত্ত)। ২ জটামাংসী; কিরাত দেশে জাত সুগন্ধ দ্রব্যবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কির+√আত্‌+অ(অণ্‌)}
  • Bengali Word কিরাত ২ Bengali definition কেরাত
  • Bengali Word কেরাত, কিরাত Bengali definition [কেরাত্‌, কিরাত্‌] (বিশেষ্য) ১ কোরানের বিশুদ্ধ পাঠ (একটি সুরা এমন মধুর কেরাতের সহিত আবৃত্তি করিয়া গেলেন- সৈয়দ আলাওল)। ২ কোরান পাঠের বিশেষ নিয়ম পদ্ধতি। {(আরবি) কির’আত}
  • Bengali Word খেরাজ, কিরাজ, খরাজ Bengali definition [খেরাজ্‌, খিরাজ, খরাজ] (বিশেষ্য) খাজনা; ভূমিকর; রাজস্ব (এমরানের ঠাঁই আর না পাবে খেরাজ-সৈয়দ হামজা)। খেরাজি, খেরাজী বিণ। খেরাজি জমি (বিশেষ্য), (বিশেষণ) যে জমির জন্য নির্দিষ্ট খাজনা দিতে হয়। লাখেরাজ (বিপরীতার্থক শব্দ)। {(আরবি) খিরাজ}
  • Bengali Word তজকিরা Bengali definition [তোজ্‌কিরা] (বিশেষ্য) বর্ণনা; উল্লেখ; আলোচনা; স্মারকলিপি; জীবনীগ্রন্থ (তজকিরা পড়িয়া কহে সভাকে বুঝিয়া-হেয়াত মাহমুদ)। {(আরবি)তায্‌কিরাহ}
Closing this window will clear all results and return you back to the search section