Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word কর্তা Bengali definition [কর্‌তা] (বিশেষ্য), (বিশেষণ) ১ করে যে। ২ করানোর ক্ষমতা যার হাতে; মনিব; মালিক। ৩ প্রধান; অধ্যক্ষ। ৪ গৃহস্বামী। ৫ স্বামী; পতি। ৬ নির্মাতা; স্রষ্টা; প্রণেতা। □ (বিশেষ্য) ১ বিধাতা। ২ কারক বিশেষ। কর্তৃত্ব (বিশেষ্য) ১ প্রভুত্ব; নেতৃত্ব; নায়কত্ব। ২ কর্তার ভাব। ৩ অধিকার।কর্তাত্বি, কর্তাত্তি, কর্তালি (বিশেষ্য) ওস্তাদি; মাতব্বারি। কর্তার ইচ্ছায় কর্ম (বিশেষ্য) কর্তার খেয়াল মোতাবেক যে কাজ করা হয়-যাতে অন্যের কিছু বলার বা করার নাই। ২ স্বেচ্ছাচারিতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) √কৃ+ তৃ(তৃচ্‌)}
Closing this window will clear all results and return you back to the search section

Nearby Words | অনুরূপ শব্দসমূহ

  • Bengali Word কর্তাভজা Bengali definition [কর্‌তাভজা] (বিশেষ্য) ধর্মসম্প্রদায় বিশেষ; আউল চাঁদের মতাবলম্বী ধর্মীয় দল। □ (বিশেষণ) প্রভুভক্ত; স্তাবক; তোষামোদকারী (হালিম একদিকে যেমন কোম্পানির বিশ্বস্ত ও প্রিয়পাত্র অন্যদিকে ব্যাপারী ও কেরাণীদের কাছে নিতান্ত কর্তাভজা ও ধামাধরা- আবুল মনসুর আহমদ)। {কর্তা+ ভজা; ২ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word কর্তাল Bengali definition করতাল
  • Bengali Word কর্তালি Bengali definition কর্তা
  • Bengali Word অকর্তা Bengali definition [অকর্‌তা] (বিশেষ্য), (বিশেষণ) ১ কর্তা নয় যে। ২ অপ্রধান। অকর্তৃত্ব (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্‌)+ কর্তা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অধিকর্তা Bengali definition [ওধিকর্‌তা] (বিশেষ্য) কোনো প্রতিষ্ঠানের সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তি; পরিচালক। {(তৎসম বা সংস্কৃত)অধি+কর্তা}
  • Bengali Word নমস্কর্তা Bengali definition [নমোশ্‌কর্‌তা] (বিশেষ্য) যে নমস্কার করে; নমস্কারকারী। {(তৎসম বা সংস্কৃত) নমস্‌+√কৃ+তৃ(তৃচ্‌)}
Closing this window will clear all results and return you back to the search section