Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word কটু Bengali definition [কোটু] (বিশেষণ) ১ তিক্ত। ২ ঝালযুক্ত বা ঝাঁঝাল (কটু তৈল)। ৩ বিস্বাদ। ৪ উগ্র; কঠোর; তীব্র। ৫ পীড়াদায়ক। □ (বিশেষ্য) দুর্বাক্য; কুকথা (মর্ম না বুঝিয়া ব্যাস কটু কন কত-ভারতচন্দ্র রায় গুণাকর)।কটুকাটব্য (বিশেষ্য) কড়া কথা; গালি গালাজ; রূঢ় বাক্য (জোয়ারের প্রতি কটুকাটব্য প্রয়োগ করেন-প্রথম চৌধুরী)। কটুতা (বিশেষ্য) কঠোরতা; উগ্রতা (কটুতায় কোটি কোটি কালকুট সম- ভারতচন্দ্র রায় গুণাকর)। কটুভাষী (বিশেষণ) রূঢ় বাক্য প্রয়োগকারী; অপ্রিয়বাদী; দুর্মুখ। কটুক্তি (বিশেষ্য) দুর্বাক্য; গালিগালাজ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কট্+উ}
Closing this window will clear all results and return you back to the search section

Nearby Words | অনুরূপ শব্দসমূহ

  • Bengali Word কটুআ (মধ্যযুগীয় বাংলা) কটুয়া Bengali definition [কোটুয়া] (বিশেষ্য) কৌটা (সোনার কটুআ দু’টি মানিকে পূরাআঁ-বড়ু চণ্ডীদাস; অধমার চরণধূলি রাখ কটুয়া ভরি-বৃন্দাবন দাস)। {ব. কৌটা; ( তৎসম বা সংস্কৃত শব্দ) কাষ্ঠুক>কাট্‌ঠুঅ>কাঠু্অ>কাঠুআ, কটুয়া}
  • Bengali Word কটুকাটব্য , কটুতা , কটুভাষী , কটুক্তি Bengali definition কটু
  • Bengali Word অকটু Bengali definition [অকোটু] (বিশেষণ) কটুতাহীন; মধুর। অকটুতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+কটু;(নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word একটু Bengali definition [একটু] (বিশেষণ) সামান্য; অতি অল্প (একটু চা দাও)। □ (ক্রিয়াবিশেষণ) ১ সামান্যক্ষণ; খানিক (একটু দাঁড়াও)। ২ একবার (একটু যাওনা)। একটুকু, একক (বিশেষণ) অত্যল্প; কিঞ্চিন্মাত্র; কিছু। একটুকুতে, একটুতে (ক্রিয়াবিশেষণ)। একটুখানি (বিশেষণ) ১ সামান্য অল্প (একটুখানি দুধ)। □ (ক্রিয়াবিশেষণ) অল্প কিছুক্ষণ (একটুখানি সবুর করো)। ২ অল্পবয়স্ক; কচি (একটুখানি মেয়ে)। {সংস্কৃত এক + বাংলা টু}
Closing this window will clear all results and return you back to the search section