- Bengali Word শকট Bengali definition [শকোট্] (বিশেষ্য) ১ গাড়ি (বিজয়-শকট-আকবরউদ্দীন)। ২ কৃষ্ণ কর্তৃক নিহত দৈত্যবিশেষ (শকট ভাঙ্গিয়া রঙ্গি-ভারতচন্দ্র রায়গুণাকর)। শকটচালক (বিশেষ্য) গাড়োয়ান। শকটবাহ্য (বিশেষণ) শকটে করে বাহনযোগ্য; গাড়িতে বহনের মতো। শকটব্যূহ (বিশেষ্য) শকটের মতো অগ্রে সূচ্যাকৃতি ও পশ্চাদ্ভাগে স্থূল প্রাচীন ব্যূহবিশেষ। শকটাক্ষ (বিশেষ্য) গাড়ির ধুরা; গাড়ির অক্ষদণ্ড; axle। শকটারি (বিশেষ্য) হিন্দুপুরাণোক্ত শকট নামক দৈত্য-হন্তা শ্রীকৃষ্ণ। শকটিকা (বিশেষ্য) শিশুর খেলার গাড়ি; ছোটগাড়ি। {(তৎসম বা সংস্কৃত) √শক্+অট(অটন্)}
Closing this window will clear all results and return you back to the search section