Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word বর্গ Bengali definition [বর্‌গো] (বিশেষ্য) ১ জাতি; দল (প্রাণিবর্গ)। ২ সমূহ; গণ (আত্মীয়বর্গ)। ৩ (ব্যাকরণ) স্পর্শবর্ণের পাঁচটি শ্রেণির প্রত্যেকটি (ক চ ট ত প বর্গ)। ৪ (গণিত,) একই রাশি দুই বার গুণ করার ফল (বর্গফল)। ৫ গ্রন্থের পরিচ্ছেদ। ৬ বর্জন। ৭ ধর্মশাস্ত্রস্থ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। বর্গক্ষেত্র (বিশেষ্য) যে চতুষ্কোণ ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ সমান। বর্গমূল (বিশেষ্য) (গণিত.) যে রাশি নিজ দ্বারা গুণিত হয়ে একটি নির্দিষ্ট রাশি উৎপন্ন করে। বর্গীয় (বিশেষণ) বর্গসংক্রান্ত। বর্গীয় বর্ণ (বিশেষ্য) (ব্যাকরণ) স্পর্শবর্ণ; ক থেকে ম পর্যন্ত পঁচিশটি বর্ণ। {(তৎসম বা সংস্কৃত) √বৃজ্‌+অ(ঘঞ্‌)}
Closing this window will clear all results and return you back to the search section

Nearby Words | অনুরূপ শব্দসমূহ

  • Bengali Word বর্গা ১, বরগা ২ Bengali definition [বর্‌গা] ছাদের নীচে কাঠ বা লোহার বরগা বা দণ্ড যা তীরের উপরে থেকে ছাদের ভার রক্ষা করে। {পর্তুগিজ Verga>; (তুলনীয়) (হিন্দি) বরগা}
  • Bengali Word বর্গা ২, বরগা ২ Bengali definition [বর্‌গা] (বিশেষ্য) ভাগে ফসল উৎপাদনের জমি; ঐরূপ জমির বন্দোবস্ত; যে ব্যবস্থায় জমির মালিক ফসলের নির্দিষ্ট ভাগ পেয়ে চাষিকে জমি চাষ করতে দেয় (জমি বর্গা বা আধি দিয়া যে শস্যাদি প্রাপ্ত হন-নর)। বর্গাদার, বর্গাইত (বিশেষ্য) যে ব্যক্তি পরের জমি ভাগে চাষ করে; ভাগচাষি। বর্গা দেওয়া (ক্রিয়া) ফসলের অর্ধেক ভাগ পেয়ে জমির মালিক কর্তৃক চাষিকে জমি চাষ করতে দেওয়া। বর্গাভাগ (বিশেষ্য) অর্ধেক ভাগের চুক্তিতে প্রদত্ত জমির ফসলের অংশ (সে লালুকে জমির বর্গাভাগ দেখিয়ে শুনিয়া বর্গা ভাগ আনিয়া দিতে বলিল-কাজী আবদুল ওদুদ)। বর্গি১ (বিশেষ্য) জমির মালিকপক্ষ। {(তুলনীয়) ও. বঁরগা}
  • Bengali Word বর্গি ২, বর্গী Bengali definition [বোর্‌গি] (বিশেষ্য) ১ লুন্ঠনপ্রিয় মহারাষ্ট্রীয় সৈন্যদল (এই পরম স্বর্গকে লুন্ঠন করিতে না পারিলে আমাদের বর্গী বা লুঠেরা নামটাই বৃথা-ইসমাইল হোসেন শিরাজী)। ২ জমির মালিকপক্ষ। বর্গিরাজ (বিশেষ্য) শিবাজি (স্বপ্ন দেখি বর্গিরাজ হইল ক্রোধিত-ভারতচন্দ্র রায়গুণাকর)। বর্গির হাঙ্গামা (বিশেষ্য) মারাঠা লুন্ঠনকারী সৈন্যদের দ্বারা তৎকালীন বঙ্গে যে ব্যাপক লুঠতরাজ হয় সেই গোলযোগ। ভিন্ন রাজ্যের রাজস্বে চৌথ নামে ভাগ বসায় বলেই মারাঠা সৈন্যবাহিনীর দস্যুরা বর্গি (বর্গা আদায়কারী) নামে খ্যাত। {(তৎসম বা সংস্কৃত) বর্গ+ই, ঈ}
  • Bengali Word বর্গীয়, বর্গ্য Bengali definition বর্গ
  • Bengali Word ট-বর্গ Bengali definition [টবর্‌গো] (বিশেষ্য) ট ঠ ড ঢ ণ এই পাঁচটি বর্ণের সমষ্টি বা শ্রেণি। {ট+বর্গ}
Closing this window will clear all results and return you back to the search section