- Bengali Word নেত্র Bengali definition [নেত্ত্রো] (বিশেষ্য) চক্ষু; চোখ; নয়ন। নেত্রগোচর (বিশেষণ) দৃষ্টিগোচর। নেত্রচ্ছদ, নেত্রপল্লব (বিশেষ্য) চোখের পাতা; নেত্রপক্ষ্ম (দুই নেত্রপল্লব হইতে টপ টপ করিয়া অশ্রুজল পড়িতে লাগিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। নেত্রপাত (বিশেষ্য) অবলোকন; দৃষ্টিপাত; দর্শন। নেত্রমল (বিশেষ্য) চোখের পিচুটি; কেতর। {(তৎসম বা সংস্কৃত) √নী+ত্র(ষ্ট্রন্)}
- Bengali Word নেত্রী Bengali definition ⇒ নেতা
- Bengali Word অভিনীত , অভিনেতা , অভিনেত্রী , অভিনেয় Bengali definition ⇒ অভিনয়
Closing this window will clear all results and return you back to the search section