Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word নারী Bengali definition [নারি] (বিশেষ্য) ১ স্ত্রীলোক; রমণী; মহিলা। ২ পত্নী। নারীজন্ম (বিশেষ্য) নারীরূপে জন্ম। নারীদেশ (বিশেষ্য) ১ নারীপ্রধান দেশ। ২ পুরুষহীন দেশ (উতরিল নারীদেশে-মাইকেল মধুসূদন দত্ত)। নারীধর্ম (বিশেষ্য) নারীর বৈশিষ্ট্য; সতীত্ব; মমত্ব; বাৎসল্য প্রভৃতি নারীসুলভ গুণ। নারীবিজিত (বিশেষণ) স্ত্রৈণ। নারীরত্ন অপূর্ব সুন্দরী বা গুণবতী রমণী। নারীসত্তমা (বিশেষ্য) সর্বোৎকৃষ্ট নারী; শ্রেষ্ঠ নারী (অপরূপ প্রেম প্রতিমা এই বিশ্বমোহিনী নারীসত্তমাকে সৃষ্টি করিয়াছেন-ইসমাইল হোসেন শিরাজী)। নারীসমাজ (বিশেষ্য) মহিলা সম্প্রদায় (নারীসমাজ জেগে উঠেছে)। নারীস্বভাব (বিশেষ্য) নারীপ্রকৃতি; নারীর মতো কোমল স্বভাব। □ (বিশেষণ) স্ত্রীস্বভাব সুলভ। {(তৎসম বা সংস্কৃত) √নৃ, নর+ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word বরনারী Bengali definition [বরোনারি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ শ্রেষ্ঠা রমণী। ২ অতি সুন্দরী নারী। {(তৎসম বা সংস্কৃত) বর+নারী}
  • Bengali Word ছিনারি, ছিনারী ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [ছিনারি] (বিশেষণ) ১ প্রগল্‌ভা। ২ কুলটা (নটকী নোআলী ছিনারী পামরী-চণ্ডীদাস)। ৩ প্রগল্‌ভা বা কুলটা নারী। {(তৎসম বা সংস্কৃত) ছিন্ন>ছিন+আলি>আরি}
  • Bengali Word পরনারী Bengali definition [পরোনারি] (বিশেষ্য) অন্যের স্ত্রী; পরদার। {(তৎসম বা সংস্কৃত) পর+ নারী; ৬ তৎপুরুষ সমাস}
  • Bengali Word বারনারী, বারবধু, বারবনিতা, বারবিলাসিনী, বারযোষিৎ Bengali definition [বারোনারি, বারোবোধু, বারোবোনিতা, বারোবিলাশিনি, বারোজ্যোশিত্‌] (বিশেষ্য) গণিকা; বারাঙ্গনা; বেশ্যা (পরম সমাদর পূর্বক বারনারীর উপর তাপসের আনয়নের ভারার্পণ করিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) দ্বাদশ>বার+(তৎসম বা সংস্কৃত) নারী, বধূ, বনিতা, বিলাসিনী, যোষিৎ; ৬ তৎপুরুষ সমাস}
  • Bengali Word পুরনারী Bengali definition [পুরোনারি] (বিশেষ্য) অন্তঃপুরিকা। {পুর+নারী}
Closing this window will clear all results and return you back to the search section